SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

40    C
...

রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব মামলায় নয়া মোড়, এবার সরে দাঁড়ালেন খোদ বিচারপতি

রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিলেন এই বিচারপতি, ২৪ ঘণ্টার মধ্যে সেই নির্দেশ প্রত্যাহারও করেন।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 2:59 pm

Arabul attack Canning: প্রচারে যাওয়ার পথে আরাবুলের গাড়িতে ‘হামলা’, তপ্ত ক্যানিং

Canning violence news: গাড়ির উইন্ডো গ্লাস ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আইএসএফ কর্মীদেরও ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। তবে আরাবুলকে আড়াল করে নিরাপদ স্থানে সরিয়ে আনেন আইএসএফ কর্মীরা। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ISF কর্মীরা।

টিভি 9 বাংলা 21 Apr 2026 2:58 pm

ভোটের আগে ভেঙে খানখান হুমায়ুনের আমজনতা পার্টি, একসঙ্গে ৫ প্রার্থীর তৃণমূলে যোগ!

কয়েক ঘণ্টা পরেই ভোটের প্রচার শেষ। শেষবেলায় হুমায়ুন কবীরের দলের পাঁচ প্রার্থী তৃণমূলে যোগ দিলেন। প্রথম দফার ভোটের আগে হুমায়ুন কবীর বড় ধাক্কা খেলেন পশ্চিম বর্ধমানে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। ঘটনা জানাজানি হতেই রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়েছে।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 2:53 pm

ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব

ED summons Kolkata Police: এই তলবকে কেন্দ্র করে এখন প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এর আগে সোনা পাপ্পুর সূত্র ধরে উঠে আসে ব্যবসায়ী জয় কামদারের বারাকপুরে একটি বেসরকারি কলেজ রয়েছে। সেই কলেজের ডিন শান্তনু সিনহার বড় ছেলে। ব্যবসায়ী জয় কামদারকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এবার সেই সূত্রেই শান্তনুকে তলব।

টিভি 9 বাংলা 21 Apr 2026 2:51 pm

বলিরেখা কমবে নিমেষেই, ঘরোয়া পদ্ধতিতে তৈরি করুন আমের বিশেষ ফেস মাস্ক

'আ'-এ আমটি খাব পেড়ে। না, আম দেখলেই খেতে হবে এমনটা নয়। মাঝেমধ্যে মুখে মাখতেও হবে। আজ্ঞে হ্যাঁ। ঠিকই পড়ছেন। আম মুখে মাখতে হবে। তবে, সরাসরি মাখলে হবে না। ঘরোয়া উপাদানেই তৈরি করুন বিশেষ ফেস মাস্ক। সেই মাস্ক মুখে লাগালে ত্বক হবে মাখনের মতো নরম। কিন্তু প্রশ্ন হল কীভাবে বানাবেন আম মাস্ক? জেনে নিন।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 2:51 pm

Novak Djokovic |বিরাটের জন্যই ক্রিকেট দেখেন জোকোভিচ! শীঘ্রই ভারতে আসছেন টেনিস মায়েস্ত্রো

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টেনিস কোর্টের ‘জোকার’ তিনি, ২৪টি গ্র্যান্ড স্ল্যাম যাঁর পকেটে। অথচ সেই নোভাক জোকোভিচের (Novak Djokovic) হৃদয়ে এখন টেনিসের পাশাপাশি জায়গা করে নিয়েছে ২২ গজও। সৌজন্যে? অবশ্যই তাঁর বন্ধু তথা ভারতীয় ক্রিকেটের আইকন বিরাট কোহলি (Virat Kohli)। স্পেনের মাদ্রিদে এক অনুষ্ঠানে টেনিস কিংবদন্তি অকপটে স্বীকার করলেন, বিরাটের প্রতি অগাধ শ্রদ্ধা থেকেই তাঁর […] The post Novak Djokovic | বিরাটের জন্যই ক্রিকেট দেখেন জোকোভিচ! শীঘ্রই ভারতে আসছেন টেনিস মায়েস্ত্রো appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Apr 2026 2:50 pm

দ্বিতীয় দফার ১৪১ প্রার্থীর মধ্যে ১০২ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা, ৬৩টি কেন্দ্রে ‘রেড অ্যালার্ট’

তৃণমূলের ১৪২ জন প্রার্থীর মধ্যে মামলা রয়েছে ৪৯ জনের বিরুদ্ধে।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 2:49 pm

WB Election 2026 |শিলিগুড়ি ছেড়ে ঘরের পথে সাধারণ মানুষ! জনসমুদ্র তেনজিং নোরগে টার্মিনাসে

শিলিগুড়ি: গণতন্ত্রের উৎসবে শামিল হতে কাজের শহর ছেড়ে ঘরের পথে মানুষ। আগামী ২৩ এপ্রিল বিধানসভা নির্বাচনের (WB Election 2026) ভোটগ্রহণ। তার ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকেই শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে (Tenzing Norgay Bus Terminus) দেখা গেল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় কর্মসূত্রে থাকা অসংখ্য মানুষ এদিন […] The post WB Election 2026 | শিলিগুড়ি ছেড়ে ঘরের পথে সাধারণ মানুষ! জনসমুদ্র তেনজিং নোরগে টার্মিনাসে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Apr 2026 2:46 pm

Humayun Kabir Police Clash in Murshidabad: শেষবেলার প্রচারে তুলকালাম, বাধা পেতেই ‘তৃণমূলের দালাল’ বলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হুমায়ুন

Murshidabad Political Clash: মঙ্গলবার নির্বাচনের প্রচারের শেষ দিনে নওদা বিধানসভা এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন হুমায়ুন। অভিযোগ, সেই সময় পুলিশ তাঁর পথ আটকায়, সমর্থকদের এগোতে বাধা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ওঠে।

টিভি 9 বাংলা 21 Apr 2026 2:44 pm

ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা

২৩ এপ্রিল (বৃহস্পতিবার) প্রথম দফার নির্বাচন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, মঙ্গলবার (২১ এপ্রিল) পর্যন্ত ট্রাইব্যুনাল যতজন ভোটারের নামের নিষ্পত্তি করবে, সেই তালিকা টাঙানো হবে। সেই তালিকায় যাঁদের নাম থাকবে, তাঁরা প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন। আজ (মঙ্গলবার) কখন ট্রাইব্যুনালের সেই তালিকা প্রকাশ হবে, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। এদিন দুপুর পর্যন্ত ট্রাইব্যুনাল কোনও তালিকা প্রকাশ করেনি। ট্রাইব্যুনাল তালিকা প্রকাশের পর কমিশনের তরফে প্রথম দফার নির্বাচনে নিষ্পত্তি হওয়া ভোটারদের নাম ভোটার তালিকায় তোলা হবে। একইভাবে দ্বিতীয় দফায় অর্থাৎ ২৯ এপ্রিলের নির্বাচনের জন্য ২৭ এপ্রিল আরও একটি তালিকা প্রকাশ করবে ট্রাইব্যুনাল। ২৭ এপ্রিল পর্যন্ত যত জন ভোটারের নামের নিষ্পত্তি হবে, সেই তালিকা প্রকাশ হবে। তাঁরা ২৯ এপ্রিল ভোট দিতে পারবেন।

টিভি 9 বাংলা 21 Apr 2026 2:44 pm

Professors Election Duty |হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উলটে গেল আগের রায়! অধ্যাপকদের নিয়ে কমিশনের সিদ্ধান্তে সিলমোহর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট মানেই কি কেবল সাধারণ সরকারি কর্মীদের দায়িত্ব? দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় কি ব্রাত্য থাকবেন উচ্চশিক্ষার কারিগররা? এই প্রশ্ন তুলেই মঙ্গলবার এক নজিরবিহীন নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের আগের নির্দেশ খারিজ করে আদালত সাফ জানিয়ে দিল— ভোট উৎসবে শামিল হতে হবে অধ্যাপকদেরও (Professors Election Duty)। কিছুদিন […] The post Professors Election Duty | হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উলটে গেল আগের রায়! অধ্যাপকদের নিয়ে কমিশনের সিদ্ধান্তে সিলমোহর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Apr 2026 2:40 pm

Amit Shah Campaign: ৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর

Amit Shah Campaign in Kurseong: তিনি বলেন, ‘মমতা সরকারের টাটা বাই বাই করার সময় এসে গিয়েছে।’ উত্তরবঙ্গে রাজ্য সরকারের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, উত্তরবঙ্গে জন্য মমতা সরকারের বাজেট মাত্র ২ হাজার কোটি। সেখানে দাঁড়িয়ে মুসলিম ও মাদ্রাসার জন্য মমতা-সরকারের বাজেট ৫৮০০ কোটি।

টিভি 9 বাংলা 21 Apr 2026 2:36 pm

WB Assembly Election: ভোটার কার্ড ছাড়া এবার ভোট দিতে পারবেন? জেনে নিন

Voter's Info: সদ্য শেষ হয়েছে এসআইআর প্রক্রিয়া। এখনও ট্রাইবুনালে নিষ্পত্তির কাজ চলছে। এই পরিস্থিতিতে অনেক ভোটারের মনেই প্রশ্ন জাগছে। বিশেষত যাঁরা প্রথমবার ভোট দিতে যাবেন, তাঁদের এই তথ্য়গুলি জেনে রাখা খুব জরুরি।

টিভি 9 বাংলা 21 Apr 2026 2:34 pm

Amit Shah Targets Mamata Banerjee Over ‘Nephew Succession’ Claim at Bengal Rally Ahead of Assembly Polls

Union Home Minister Amit Shah on Tuesday launched a sharp political attack on West Bengal Chief Minister Mamata Banerjee while addressing a rally in Kulti ahead of the upcoming Assembly elections. Shah alleged that Banerjee is attempting to pave the way for her nephew to succeed her as Chief Minister immediately after the elections, accusing […]

খবর 24 21 Apr 2026 2:31 pm

Dev: বিরোধী শিবিরের নেতাকেও সম্মান, দেবের ভদ্রতায় মুগ্ধ নেটদুনিয়া

রাজনীতির মঞ্চে তো কত কিছুই হয়, কিন্তু তাই বলে কি সৌজন্য রাখা যাবে না? অন্তত অভিনেতা এবং ঘাটালের এমপি দেব কিন্তু দিব্যি সৌজন্য রেখে চলেছেন বিরোধী নেতাদের সঙ্গে। তিনি কাউকেই কোনওভাবেই কটাক্ষ করেন না। নিজের দলের সঙ্গে ভারসাম্য বজায় রেখে তিনি সকলের সঙ্গেই সাক্ষাৎ অন্তর থেকে করেন। এদিকে, মাঝেমধ্যে নিজের দলের অনেকের সঙ্গেই মাঝেমাঝে বিরোধ করতে দেখা যায় তাকে। বিশেষ করে, স্বরূপ বিশ্বাস এবং ফেডারেশনের সঙ্গে তার সংঘাত নতুন ন্য। তবে, বিরোধী দলনেতাদের প্রাপ্য সম্মানটুকু দেব দিয়েই থাকেন। আজকে তার সমাজ মাধ্যমের পাতা খেয়াল করলে তা কিন্তু স্পষ্ট। Soham Chakraborty: কোটি টাকার সম্পত্তি, তবু আয়ে পতন, সোহম চক্রবর্তীর আর্থিক অবস্থা জানলে অবাক হবেন দেব বর্তমানে ব্যস্ত আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার করতে। বিশেষ করে প্রথম দফায় যে যে এলাকায় ভোট, সেখানে তিনি ভোট প্রচারে ব্যস্ত। নানা জায়গায় মানুষের মাঝে পৌঁছে যাচ্ছেন তিনি। এবং সেখানের মানুষের ভালবাসা পেয়ে দেব আপ্লুত। তবে, এরই মাঝে বিরোধী দলের সাংসদের সঙ্গে সৌজন্য রাখতে ভুল হল না তার। দেবের সঙ্গে দেখা হল, বিজেপি সাংসদ মনোজ তিওারীর। প্লেনে দুইজনের দেখা হওয়ার মুহূর্ত আগেই ভাইরাল হয়েছে। তবে, আজ অভিনেতা আরেক অভিনেতা এবং নেতাকে শুভেচ্ছা জানিয়েছেন। অন্য রাজ্যের অনেক বিজেপি নেতাই এবার এখানে প্রচারে আসছেন। তার মধ্যে কঙ্গনা রানাউত উল্লেখযোগ্য। তবে, পিছিয়ে নেই মনোজ তিওারিও। তিনিও করনদিঘি থেকে শিলিগুড়ি- প্রচার করছেন। সেই সাপেক্ষেই দেব, মনোজকে শুভেচ্ছা জানালেন। Aneet Padda: ‘সাইয়ারা’ অভিনেত্রীর জীবনে বড় শোক, লড়াই শেষে হাত ছাড়লেন অনীতের কাছের মানুষ সোশ্যাল মিডিয়ায় তিনি তার সঙ্গে ছবি পোস্ট করে লিখছেন, আপনাকে অনেক শুভেচ্ছা রইল। তিনি যে এভাবে প্রচার করছেন তাতেই সাধুবাদ জানিয়েছেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস 21 Apr 2026 2:30 pm

বার নর্তকী থেকে ড্রাগ ক্যুইন! মুম্বইয়ের অভিজাত বাড়ি থেকে উদ্ধার ৬ কোটির মাদক

আন্তর্জাতিক চক্রের যোগ রয়েছে বলেই অনুমান পুলিশের। শিগগিরি আরও অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে বলে দাবি তদন্তকারীদের।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 2:30 pm

নয়া ভূমিকায় ক্রিস গেইল, টি-২০ লিগে বচ্চনের দলে বিনিয়োগ ‘ইউনিভার্সাল বস’-এর

কোন ভূমিকায় দেখা যাবে ক্যারিবিয়ান কিংবদন্তিকে? লিগের সঙ্গে যুক্ত হতে পারেন রাহুল দ্রাবিড় এবং রবিচন্দ্রন অশ্বিনও।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 2:29 pm

টিকিটের চড়া দাম নিয়ে তুঙ্গে বিতর্ক, বড় পদক্ষেপ আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের!

IPL 2026 : জানানো হয়েছে, যদি কোনও টিকিটের আসল দাম হয় ৫০০ টাকা বা তার কম, সেই টিকিটের উপর কোনও কর দিতে হবে না। কিন্তু আইপিএলে ৫০০ টাকার টিকিট হওয়া কার্যত অসম্ভব। শুধু ইডেনেই কলকাতা নাইট রাইডার্সের ন্যূনতম টিকিটের দাম ১২০০ টাকা।

টিভি 9 বাংলা 21 Apr 2026 2:28 pm

Nusrat Jahan |রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণা! নুসরতকে তলব করল কেন্দ্রীয় সংস্থা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: র‍্যাশনের গম পাচার নয়, বরং রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণার পুরনো মামলাতেই ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের (ED Summon) তলবের মুখে পড়লেন অভিনেত্রী তথা বসিরহাটের প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। আগামী বুধবার তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইডি সূত্রে খবর, রাজারহাট এলাকায় ফ্ল্যাট […] The post Nusrat Jahan | রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণা! নুসরতকে তলব করল কেন্দ্রীয় সংস্থা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Apr 2026 2:28 pm

Election Ground Report |পাহাড় থেকে সমতল: ক্ষোভের চোরাস্রোতে কি ভাঙবে ঘাসফুলের দুর্গ? উত্তরে শাসকের শক্তিক্ষয়ের আভাস

শীতলকুচির বাংলাদেশ সীমান্ত ঘেঁষা গ্রাম থেকে বৈষ্ণবনগরের গঙ্গার পার, গত কয়েকদিনে ১৫০০ কিলোমিটারের বেশি পথ ঘুরে মানুষের মন বোঝার চেষ্টা করেছে উত্তরবঙ্গ সংবাদ। নিখুঁত ফল কী হতে পারে তা বলা সম্ভব না হলেও হাওয়া কোনদিকে, রইল সেই আভাস। দীপ সাহা ও শুভঙ্কর চক্রবর্তী -কছিল, একখান ঘর দিবে। পনচ্যায়েতের ভোটে জিতি আর দ্যাখা নাই কারও। ন্যাতাগুলার […] The post Election Ground Report | পাহাড় থেকে সমতল: ক্ষোভের চোরাস্রোতে কি ভাঙবে ঘাসফুলের দুর্গ? উত্তরে শাসকের শক্তিক্ষয়ের আভাস appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Apr 2026 2:26 pm

‘মুক্তি’পেয়েও স্বস্তি নেই, কেজরিওয়ালের নয়া আবেদন খারিজ করে দিল দিল্লি হাই কোর্ট

দিল্লি আবগারি কেলেঙ্কারি মামলায় অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়া-সহ অন্য অভিযুক্তদের পক্ষ থেকে বিচারপতি ডঃ স্বর্ণকান্ত শর্মাকে সরে দাঁড়ানোর যে আবেদন জানানো হয়েছিল, তা খারিজ করে দিলেন বিচারপতি।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 2:26 pm

বদলে যাচ্ছেন সলমন! বক্স অফিসে কপাল ফেরাতে নতুন কী চ্যালেঞ্জ নিচ্ছেন ‘ভাইজান’?

শরীরের ওজনকে ব্যবহার করে এক বিশেষ ধরণের ব্যায়াম। এই পদ্ধতিতে কোনও মেশিন ছাড়াই কেবল পুশ-আপ, স্কোয়াট, প্ল্যাঙ্ক আর পুল-আপের মাধ্যমে পেশিবহুল শরীর ধরে রেখেছেন তিনি। হাড়কাঁপানো ঠান্ডার মধ্যে এই উচ্চতায় কার্ডিও এবং ওয়েট ট্রেনিং করা ছিল সলমনের জীবনের অন্যতম কঠিন চ্যালেঞ্জ।

টিভি 9 বাংলা 21 Apr 2026 2:22 pm

হার্দিকের ‘ধমক’খেয়েই সেঞ্চুরি, চার-ছক্কার বৃষ্টির আগে তিলককে কী বলেছিলেন মুম্বই অধিনায়ক?

চেনা ছন্দে ফিরলেন তিলক বর্মা। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেঞ্চুরি করে মুম্বই ইন্ডিয়ান্সকে জয়েও ফেরালেন। সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন কিংবদন্তি সনৎ জয়সূর্যকে।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 2:17 pm

ভবানীপুরে প্রচারে সর্বধর্ম সমন্বয় ‘দিদি’র! লেডিস পার্কে শিখ-মুসলিম-বিহারিদের সঙ্গে কথা মমতার

দক্ষিণ কলকাতার ভবানীপুর 'মিনি ইন্ডিয়া' বলে পরিচিত। এখানে তাঁর বড় ব্যবধানে জয় নিয়ে সংশয়হীন বাসিন্দারা।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 2:17 pm

Siliguri-Darjeeling |ভোটের জেরে শিলিগুড়ি-দার্জিলিং রুটে কড়াকড়ি, ঘুরপথে যাতায়াতে দুর্ভোগের আশঙ্কা

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: বিধানসভা ভোটের জেরে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন রোহিণী রোড এবং ১১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকবে। শিলিগুড়ি ও দার্জিলিংয়ের (Siliguri-Darjeeling) মধ্যে এসময় চলাচলের ক্ষেত্রে সাধারণ যাত্রীদের মিরিক, সুখিয়াপোখরি হয়ে যাতায়াত করতে হবে (Mirik Route)। জেলা প্রশাসনের তরফে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। যা নিয়ে পর্যটন মহলে বিতর্ক শুরু হয়েছে। পর্যটন ব্যবসায়ীদের […] The post Siliguri-Darjeeling | ভোটের জেরে শিলিগুড়ি-দার্জিলিং রুটে কড়াকড়ি, ঘুরপথে যাতায়াতে দুর্ভোগের আশঙ্কা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Apr 2026 2:14 pm

‘দেশে পা রাখলেই গ্রেপ্তার’, নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়ে এবার হুমকি হাঙ্গেরির প্রধানমন্ত্রীর

ক্ষমতায় আসার পর বিশ্বের বহু রাষ্ট্রনেতাকে হাঙ্গেরিতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগেয়ার। এই তালিকায় ছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 2:13 pm

গোপনে তেহরানকে সামরিক সাহায্য বেজিংয়ের! হরমুজে ইরানি জাহাজ আটকে চাঞ্চল্যকর দাবি নিকি হেলির

তাদের জাহাজ আটকানোর বিষয়টিকে আমেরিকার “সশস্ত্র জলদস্যুতা” আখ্যা দিয়েছে ইরান। পালটা প্রতিশোধের হুঁশিয়ারিও দিয়েছে খামেনেইর দেশ।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 2:12 pm

Shapoor Zadran Health Update: বন্ধ কথাবার্তা, শরীরে ছড়িয়ে পড়ছে সংক্রমণ! ICU-তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আফগান ক্রিকেটার

Shapoor Zadran: আফগানিস্তানের প্রাক্তন পেস বোলার শাপুর জ়াদরানের শারীরিক অবস্থা আপাতত বেশ উদ্বেগজনক। এখনও পর্যন্ত তিনি সুস্থ হতে পারেননি। বর্তমানে দিল্লির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ICU-তে চিকিৎসা চলছে। সূত্রের খবর, HLH নামের একটি ভয়ঙ্কর রোগে আক্রান্ত তিনি। বিগত কয়েকমাস ধরেই তিনি এই ব্যাধির সঙ্গে লড়াই করে যাচ্ছেন। প্রসঙ্গত, ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত আফগানিস্তানের (Afghanistan Cricket Team) হয়ে ৪৪ ওয়ানডে এবং ৩৬ আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেলেছেন। গত বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর গ্রহণ করেছিলেন। তারপর থেকে আচমকা শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। আরও পড়ুন: Shapoor Zadran: প্রতিবেশী দেশের তারকা পেসার, ভারতে লড়ছেন জীবন-মৃত্যুর যুদ্ধ! গত বছর অসুস্থ হয়েছিলেন শাপুর জাদরান শাপুর জাদরানের ছোট ভাই ধামাই জাদরান জানিয়েছেন, গত বছর অক্টোবর মাস থেকেই আফগানিস্তানের এই তারকা ক্রিকেটার শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। সেকারণে চিকিৎসার জন্য ভারতে আসার পরামর্শ দেওয়া হয়েছিল। আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাহায্যে তিনি গত ১৯ জানুয়ারি নয়াদিল্লির একটি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ইএসপিএন ক্রিকইনফো-কে ধামাই জানিয়েছেন, 'সংক্রমণটা মারাত্মকভাবে গোটা শরীরে ছড়িয়ে পড়ছে। এর প্রভাব একেবারে চোখে পড়ার মতো। এমনকী, মস্তিষ্কেও প্রভাব বিস্তার করতে শুরু করেছে।' আরও পড়ুন: UAE vs Afghanistan: যোদ্ধার জাত আফগান, আমিরশাহীকে গুঁড়িয়ে ধুন্ধুমার জয় রশিদ ব্রিগেডের ফের শারীরিক অবস্থার অবনতি জ়াদরানের শাপুর জ়াদরানের শারীরিক অবস্থায় প্রাথমিক কিছুটা উন্নতি দেখা গিয়েছিল। কিন্তু, HLH সংক্রমণ ফের তাঁর শরীরে ফিরে এসেছে। বর্তমানে, HLH ফোর্থ স্টেজে রয়েছেন তিনি। নিজের দাদার শারীরিক আপডেট দিতে গিয়ে ধামাই জ়াদরান বললেন, 'গত ২০ দিন ধরে উনি যথেষ্ট সুস্থ অনুভব করছিলেন। কিন্তু, সংক্রমণ আবারও ফিরে এসেছে। আপাতত জ্বর এসেছে। ডেঙ্গুর রিপোর্ট পজ়িটিভ এসেছে। ক্রমশ এই ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা কমে আসছে। ওঁর শরীরে RBC-ও যথেষ্ট কম রয়েছে।' আরও পড়ুন: Rashid Khan Record: ইতিহাস গড়লেন রশিদ খান, চুরমার ভারতের তারকা বোলারের রেকর্ড! ধামাই আরও যোগ করেন, 'আশা করছি, ধীরে ধীরে উনি সুস্থ হয়ে উঠবেন। বর্তমানে ওঁকে যে ওষুধপত্র দেওয়া হচ্ছে, তা কাজ করছে। সেকারণে আমাদের আশা বেঁচে রয়েছে।' জাদরানের এই কঠিন সময়ে যথেষ্ট সাহায্য করছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান (Rashid Khan)। সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের স্পিন বোলার আল্লাহ গজনফারও তাঁর সঙ্গে দেখা করেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 21 Apr 2026 2:11 pm

Voter deletion controversy: ২৭ লক্ষ নাম বাদ! তালিকা বেরনোর আগেই হাইকোর্টে আবার জনস্বার্থ মামলা

Election commission voter list: মামলাকারী শেখ আনোয়ার আলির দায়ের করা এই আবেদনে বেশ কিছু গুরুতর অভিযোগ উল্লেখ করেছে। তাঁর বক্তব্য,বিশেষ প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

টিভি 9 বাংলা 21 Apr 2026 2:10 pm

Mallikarjun Kharge Accuses BJP of Undermining Federalism at Tamil Nadu Rally Ahead of Assembly Polls

Congress President Mallikarjun Kharge on Tuesday launched a sharp attack on the BJP-led Centre while addressing a political rally in Velachery ahead of the upcoming Assembly elections. Kharge alleged that the Bharatiya Janata Party attempted to “play a dangerous game” in Parliament by linking women’s reservation with delimitation based on the 2011 Census. He claimed […]

খবর 24 21 Apr 2026 2:09 pm

জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা

জয়নগরে সিপিএম প্রার্থীর নির্বাচনী প্রচারের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা।অভিযোগের তির তৃণমূলের দিকে। জয়নগর এক নম্বর ব্লকের অন্তর্গত উত্তর দুর্গাপুর অঞ্চলের গাজীপাড়া এলাকায় সোমবার নির্বাচনী প্রচারে গিয়ে জয়নগর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী অপূর্ব প্রামাণিক জানতে পারেন, উত্তর দুর্গাপুর অঞ্চল গাজীপাড়া এলাকায় তাঁর নির্বাচনী প্রচারের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এবং তাঁর সম্পর্কে অশ্রাব্য ভাষায় দেওয়াল লেখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।আবার রাজপুর-সোনারপুরের ৩৫ নম্বর ওয়ার্ডে পোস্টার লাগাতে গিয়ে আক্রান্ত বিজেপি। হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

টিভি 9 বাংলা 21 Apr 2026 2:05 pm

EC Bike Rules: ভোটের মুখে কড়া ‘নাইট কার্ফু’! বাইক নিয়ে রাস্তায় বেরোনোর আগে জানুন কমিশনের এই হাড়হিম নিয়ম

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার বাইক চলাচলের ওপর গুচ্ছ বিধিনিষেধ জারি করল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে থেকেই গোটা রাজ্য জুড়ে এই নিয়ম কার্যকর হবে। মূলত বাইক বাহিনীকে কাজে লাগিয়ে কোনওরকম অশান্তি বা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা রুখতেই এই কড়া পদক্ষেপ। রাতে ‘নো বাইক’ জোন, দিনে নিষিদ্ধ পিলিয়ন রাইডার কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছে, ভোটের ঠিক দু’দিন আগে থেকে কোনও ধরনের বাইক র‍্যালি বা বাইক মিছিল করা যাবে না। পাশাপাশি জারি করা হয়েছে সময়ের কড়াকড়িও। West Bengal News Live: ভোটের আগেই কাঁপছে এই ৬ জেলা! নজিরবিহীন অ্যাকশনে নির্বাচন কমিশন! ভোটের আগের দুই রাত অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনোভাবেই বাইক চালানো যাবে না। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চালানো গেলেও, বাইকের পিছনে কোনও আরোহী বা পিলিয়ন রাইডার বসানো যাবে না। চালককে একাই যাতায়াত করতে হবে। ভোটের দিনের নিয়মাবলী ভোটের দিন অর্থাৎ নির্বাচনের দিনও সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেশ কিছু নিয়ম বলবৎ থাকবে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় মিলবে। শুধুমাত্র নিজের ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য বাইক ব্যবহার করা যাবে। জরুরি বা আপদকালীন কাজের ক্ষেত্রে বাইক নিয়ে বের হওয়া যাবে। Arabul Islam: হাতে তলোয়ার নিয়ে আমাকে খুনের চেষ্টা হয়েছে!, ভোটের ৪৮ ঘণ্টা আগে মারাত্মক অভিযোগ আরাবুলের ছাড় মিলবে যে সব ক্ষেত্রে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথা মাথায় রেখে বেশ কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞায় ছাড় দেওয়া হয়েছে। রোগী নিয়ে হাসপাতালে বা ক্লিনিকে যাতায়াতের ক্ষেত্রে কোনও বাধা থাকবে না। স্কুল থেকে শিশুদের আনা-নেওয়ার কাজে অভিভাবকরা বাইক ব্যবহার করতে পারবেন। আগে থেকে ঠিক হওয়া পারিবারিক অনুষ্ঠান বা সামাজিক কাজে যাতায়াতে ছাড় মিলবে। নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মী এবং বৈধ পাস থাকা সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। West Bengal Politics: ২০১৫-তে মমতা-বাবুল, ২০২৬-এ মোদী, বাংলার রাজনীতিতে বারবার কেন ফিরে আসে 'ঝালমুড়ি' ট্যুইস্ট? উল্লিখিত কারণগুলোর বাইরে অন্য কোনও প্রয়োজনে বাইক ব্যবহারের প্রয়োজন হলে সংশ্লিষ্ট স্থানীয় থানার কাছ থেকে লিখিত অনুমতি নেওয়া বাধ্যতামূলক। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) সাফ জানিয়েছেন, অবাধ নির্বাচনের স্বার্থে এই নিয়ম ভাঙলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে সর্বত্র নাকা চেকিং চালানোর জন্য। টিভি, সংবাদপত্র ও সোশ্যাল মিডিয়ায় এই নিয়মগুলো প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 21 Apr 2026 2:05 pm

Amit Shah Speech Highlights: ‘মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়’, শেষ প্রচারে শাহ

BJP Bengal Rally LIVE: 'এই ভোট আমাদের প্রার্থীকে বিধায়ক করার ভোট নয়। বিজেপি নেতাকে মুখ্যমন্ত্রী করার ভোট নয়। এটা বাংলাকে অনুপ্রবেশ-মুক্ত করার ভোট নয়।' শেষদিনের প্রচারে কুলটি বিধানসভা কেন্দ্রের সভা থেকে এই ভাষাতেই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।মহিলা নিরাপত্তা সহ একাধিক ইস্যুতে বার্তা দিলেন তিনি।

টিভি 9 বাংলা 21 Apr 2026 2:05 pm

চাকদহে জোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য, ঘরে ‘আত্মঘাতী’কলেজ ছাত্রী, রাস্তায় পড়ে যুবকের দেহ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মদনপুরের মৃত কলেজ ছাত্রীর নাম বৃষ্টি বারুই। বয়স ১৯। তরুণী চাকদহ থানার মদনপুরের আলাইপুর তেঁতুলতলা এলাকার বাসিন্দা।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 2:02 pm

Raja Shivaji |১০ বছরের দীর্ঘ অপেক্ষা, পর্দায় ‘রাজা শিবাজি’ হয়ে ফিরছেন রিতেশ; ডেবিউ করল ছোট ছেলে রাহিল!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মারাঠা বীরত্বের ইতিহাস এবার বড় পর্দায়। সোমবার মুম্বইয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মুক্তি পেল রিতেশ দেশমুখ (Riteish Deshmukh) পরিচালিত ও অভিনীত পিরিয়ড ড্রামা ‘রাজা শিবাজি’ (Raja Shivaji)-র ট্রেলার। এই ছবি দিয়েই অভিনয় দুনিয়ায় হাতেখড়ি হলো রিতেশ-জেনেলিয়া দম্পতির ছোট ছেলে রাহিল দেশমুখের (Rahyl)। ট্রেলারে তাকে তরুণ শিবাজির ভূমিকায় দেখে মুগ্ধ নেটিজেনরা। ট্রেলারে […] The post Raja Shivaji | ১০ বছরের দীর্ঘ অপেক্ষা, পর্দায় ‘রাজা শিবাজি’ হয়ে ফিরছেন রিতেশ; ডেবিউ করল ছোট ছেলে রাহিল! appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Apr 2026 1:59 pm

সাদা জামদানিতে কঙ্গনা যেন বঙ্গতনয়া, নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে নজর কাড়লেন ‘ক্যুইন’

সাদা জামদানি, কপালে ছোট্ট টিপ, খানিক এলোমেলো কোঁকড়ানো চুলে হাত খোঁপা আর ঝুমকোতে কঙ্গনার লুকে বাঙালিয়ানার ছোঁয়া যা নির্বাচনের প্রাক্কালে বাঙালি মনকে বিশেষ প্রভাবিত করেছে বললে অত্যুক্তি হবে না।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 1:58 pm

‘পর্দার আড়ালে ভয়ানক খেলা!’, আমেরিকায় ১১ বিজ্ঞানীর ‘গায়েব’হওয়ায় আশঙ্কায় কাঁপছে ‘সাদা বাড়ি’

নাসা থেকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের মতো নানা গুরুত্বপূর্ণ সংস্থার কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 1:57 pm

বিভূতি-স্মরণে নতুন রাগ দেবজ্যোতির, সুরের মায়ায় ফিরল অপুর শৈশব

গ্রামবাংলার সেই মেঠো পথ। শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা। আর দিগন্ত বিস্তৃত কাশবন। সেই কাশবনের বুক চিরে ধোঁয়া উড়িয়ে চলে যাচ্ছে রেলগাড়ি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি ‘পথের পাঁচালী’ বললেই বাঙালির মানসপটে ভেসে ওঠে এমনই এক চিরন্তন ছবি। সেই ছবিকেই এবার সুরের ফ্রেমে বাঁধলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 1:52 pm

WB Election 2026 |ভোটের ৪৮ ঘণ্টা আগেই কড়াকড়ি! বাইক চলাচলে একগুচ্ছ বিধিনিষেধ জারি করল নির্বাচন কমিশন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (WB Election 2026) প্রথম দফার ভোটের ঠিক দু’দিন আগে বাইক চলাচলের ওপর একগুচ্ছ কঠোর বিধিনিষেধ (Bike Restrictions) জারি করল নির্বাচন কমিশন (ECI)। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশনের তরফে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদপত্র ও বৈদ্যুতিন মাধ্যমে এই নির্দেশিকা ব্যাপকভাবে […] The post WB Election 2026 | ভোটের ৪৮ ঘণ্টা আগেই কড়াকড়ি! বাইক চলাচলে একগুচ্ছ বিধিনিষেধ জারি করল নির্বাচন কমিশন appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Apr 2026 1:40 pm

চাপের নতুন ফ্রন্ট

দিনের আলোর মতো পরিষ্কার যে, চাপের মুখে বাংলায় নিজেদের গুটিয়ে নিল পরামর্শদাতা সংস্থা আইপ্যাক। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে সংস্থার সমস্ত কাজ বন্ধ হয়ে গিয়েছে। কর্মীদের ২০ দিনের জন্য ছুটিতে যেতে বলা হয়েছে। ১১ মে-র পর পরবর্তী পদক্ষেপ জানানো হবে বলা হলেও আর কখনও আইপ্যাক কাজ শুরু করবে কি না, তা ঘোর অনিশ্চয়তায়। ২০১৯ থেকে বাংলায় এই সংস্থার […] The post চাপের নতুন ফ্রন্ট appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Apr 2026 1:39 pm

ঐশ্বর্য-অভিষেকের ডিভোর্স? মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে সত্যি সামনে আনলেন!

অভিষেক বচ্চন আর ঐশ্বর্য রাই বচ্চনের বিয়ে বলিউডের অন্যতম চর্চিত বিয়ে। তবে তাঁদের বিয়ে নিয়ে যত চর্চা হয়েছে, তারচেয়ে বেশি চর্চা হয়েছে দম্পতির বিচ্ছেদ হবে কি হবে না তাই নিয়ে। কিছু বছর আগে, হঠাত্‍ গুজব রটে যায় যে, বচ্চন পরিবারের সঙ্গে মোটেই বনিবনা হচ্ছে না নায়িকার। সেই কারণে তিনি নাকি বিচ্ছেদের পথে হাঁটতে পারেন।

টিভি 9 বাংলা 21 Apr 2026 1:38 pm

শ্রীখোল ছাপিয়ে ডিজে কীর্তনের দাপট

মলয় চক্রবর্তী বাঙালির মজ্জায় মিশে থাকা যে কীর্তনের সুর একদিন শ্রীচৈতন্যদেবের হাত ধরে বড়সড়ো সামাজিক ও আধ্যাত্মিক বদল এনেছিল, আজ তা এক বিকৃত সংস্কৃতির নির্মম শিকার। ভক্তি প্রেম আর সমর্পণের যে সুমহান ঐতিহ্য বাঙালিকে গোটা বিশ্বদরবারে চিরকাল সম্মানিত করেছে তা আজ ডিজে কীর্তনের নামে সস্তা চটুলতায় পর্যবসিত। সম্প্রতি বিভিন্ন সমাজমাধ্যমে এবং ইউটিউবের ভাইরাল ভিডিওগুলোতে নিয়মিত […] The post শ্রীখোল ছাপিয়ে ডিজে কীর্তনের দাপট appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Apr 2026 1:34 pm

বিশ্বজয়ী হয়েও হাতছাড়া স্মৃতিদের ‘বিশ্বসেরা’র খেতাব, বাজিমাত ইয়ামাল-আলকারাজদের

লরিয়াস বর্ষসেরা দলের সম্মান কে পাবে, তা নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। স্পেনের সিবেলেস প্যালেসে যখন লরিয়াস ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জমকালো অনুষ্ঠান চলছে, তখন হরমনপ্রীত-স্মৃতিদের নিয়ে আশা করে বসেছিলেন অনেকেই।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 1:32 pm

৩২৫ দিন পর আইপিএলে উইকেট বুমরাহর! কৃতিত্ব নিলেও ‘ভুল’নেতৃত্বের দায়িত্বে নারাজ হার্দিক

এবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ৬ ম্যাচে কোনও উইকেট নেই। অবশেষে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সাফল্য পেলেন।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 1:31 pm

গম পাচার মামলায় দিল্লি নয়, শহরের ED-র অফিসেই হাজিরার নির্দেশ নুসরতকে

অভিনেত্রী নুসরত জাহানের আবেদন খারিজ হয়ে গেল। গম পাচার মামলায় দিল্লি নয়, শহরের ED-র অফিসেই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে নুসরত জাহানকে। ২২ এপ্রিল সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে নায়িকাকে। নুসরত জানিয়েছিলেন, কলকাতা নয়, বরং দিল্লিতে হাজিরা দিতে চান তিনি। তবে সেই আবেদনে সাড়া দিল না ED।

টিভি 9 বাংলা 21 Apr 2026 1:29 pm

Yusuf Pathan |মুম্বইয়ে গ্রেপ্তার ইউসুফ পাঠানের শ্বশুর ও শ্যালক! নেপথ্যে কোন কারণ?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে গ্রেপ্তার হলেন বহরমপুরের তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের (Yusuf Pathan) শ্বশুর ও শ্যালক (Yusuf Pathan Father-in-law Arrested)। গত শনিবার মুম্বইয়ের বাইকুল্লা এলাকায় রাস্তায় জমা জল ছেটানোকে কেন্দ্র করে এক ব্যক্তিকে বাঁশ দিয়ে মারধরের অভিযোগে তাঁদের হেপাজতে নিয়েছে মহারাষ্ট্র পুলিশ। পুলিশ (Mumbai Police) সূত্রে খবর, গত শনিবার রাতে […] The post Yusuf Pathan | মুম্বইয়ে গ্রেপ্তার ইউসুফ পাঠানের শ্বশুর ও শ্যালক! নেপথ্যে কোন কারণ? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Apr 2026 1:24 pm

Salt Lake Hospital Fire: ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে আনন্দলোক হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের

এল না দমকল। কাচ ভেঙে বের করতে হল একের পর এক রোগীকে। মঙ্গলবার সকালে এমনই পরিস্থিতি তৈরি হল সল্টলেকের আনন্দলোক হাসপাতালে। দমকলের পৌঁছতে দেরী হওয়ায় রোগীর আত্মীয়রাই কাচ ভেঙে রোগীদের বের করে নিয়ে আসে। প্রাথমিকভাবে জানা গিয়েছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তীব্র আতঙ্কে হাসপাতালে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। দোতলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। বাকি অংশেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তবে হতাহতের কোনও খবর নেই। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে ইতিমধ্যেই।

টিভি 9 বাংলা 21 Apr 2026 1:20 pm

‘আমি ফাঁকা আওয়াজ দিই না’, টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু

তিনি নন্দীগ্রামের বিদায়ী বিধায়ক। এবারও নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন। একইসঙ্গে ভবানীপুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও প্রার্থী হয়েছেন তিনি। আর ভবানীপুরে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভবানীপুরের ফল থেকে সারা বাংলায় ভোটের ফলাফল নিয়ে টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু। বলে দিলেন, মুখ্যমন্ত্রীকে হারাবই, আমি লক্ষ্যে অবিচল। তিনি ফাঁকা আওয়াজ দেন না বলে মন্তব্য করলেন। একইসঙ্গে তিনি কেন বছর পাঁচেক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, সেকথাও আরও একবার বললেন শুভেন্দু। বিজেপি ক্ষমতায় এলে তিনি কি মুখ্যমন্ত্রী হবেন? এই নিয়ে শুভেন্দু বললেন, আমি ত্যাগী, ভোগী নই। তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে মানুষ ভোট দেবেন বলে মনে করেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী।

টিভি 9 বাংলা 21 Apr 2026 1:19 pm

Apple Tim Cook: কুকের নেতৃত্বে শিখরে অ্যাপেল, CEO পদ ছাড়তেই বড় বদল আসতে চলেছে আইফোনে?

Apple CEO Tim Cook step down: ১৯৯০ থেকে ২০২৬। অ্যাপেলকে আমূল বদলে দিয়েছেন টিম কুক। আজ থেকে ১৫ বছর আগে যখন টিম কুক অ্যাপলের দায়িত্ব গ্রহণ করেন, তখন কেউই কল্পনা করতে পারেনি যে এই কোম্পানি একদিন বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি সংস্থা হয়ে উঠবে। ২০১১ সালের ২৪ অগস্ট যখন তিনি সিইও হন, তখন অ্যাপলের শেয়ারের দাম ছিল মাত্র ১৩.৪৪ ডলার। যা পরে ২০ গুণ বৃদ্ধি পেয়েছে।

টিভি 9 বাংলা 21 Apr 2026 1:17 pm

‘রাহুল অকম্মার ঢেঁকি’, ইন্ডিয়ার রাশ প্রিয়াঙ্কার হাতে দেওয়ার দাবি লালুপুত্রের

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তোপ দেগে প্রিয়াঙ্কার প্রশংসায় পঞ্চমুখ হলেন লালুপুত্র তেজপ্রতাপ। প্রিয়াঙ্কাকে ইন্দিরার সঙ্গে তুলনা করে 'ইন্ডিয়া জোট' পরিচালনার ভার তাঁর হাতে তুলে দেওয়ার প্রস্তাব।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 1:12 pm

বিচ্ছিন্নতার দায় কি শুধুই উত্তর-পূর্বের?

নীহারিকা সরকার আমাদের তথাকথিত ‘মূলস্রোতের’ ভারতীয়দের একটা অদ্ভুত এবং দুরারোগ্য অসুখ আছে। আমরা মুখে ‘বৈচিত্র্যের মাঝে ঐক্য’ বা ‘অখণ্ড ভারত’-এর বড়াই করি, জাতীয় সংহতি দিবসে বড় বড় গালভরা ভাষণ দিই, কিন্তু কার্যক্ষেত্রে আমাদের দৈনন্দিন মানসিকতা চরম মাত্রায় বর্ণবিদ্বেষী। বিশেষ করে উত্তর-পূর্ব ভারত এবং পাহাড় থেকে আসা মানুষদের প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি, তা এক কথায় লজ্জাজনক। […] The post বিচ্ছিন্নতার দায় কি শুধুই উত্তর-পূর্বের? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Apr 2026 1:11 pm

Bike Ban in Bengal: রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা

No Bike Ride: নির্দেশিকায় বলা হয়েছে, কোনও বাইক র‌্যালি করা যাবে না। সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত বাইক নিয়ে রাস্তায় বেরনো যাবে না। শুধুমাত্র হাসপাতালে যাওয়ার প্রয়োজন, সন্তানকে স্কুল থেকে আনার প্রয়োজনে রাস্তায় বাইক নিয়ে বেরনো যাবে। প্রয়োজন ছাড়া বাইকের পিছনের আসনেও কাউকে বসানো যাবে না।

টিভি 9 বাংলা 21 Apr 2026 1:08 pm

WB Election 2026 |প্রচারে গিয়ে হামলার মুখে আরাবুল, ভাঙল গাড়ির কাঁচ! ঘটনায় উত্তপ্ত বাসন্তী হাইওয়ে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় প্রচারে (WB Election 2026) গিয়ে আক্রান্ত হলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান আইএসএফ (ISF) নেতা আরাবুল ইসলাম (Arabul Islam)। মঙ্গলবার সকালে ক্যানিং পূর্বের দেউলি ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই হামলার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ভাঙচুর করা হয়েছে আরাবুলের গাড়ি, আহত হয়েছেন বেশ কয়েকজন কর্মী। জানা […] The post WB Election 2026 | প্রচারে গিয়ে হামলার মুখে আরাবুল, ভাঙল গাড়ির কাঁচ! ঘটনায় উত্তপ্ত বাসন্তী হাইওয়ে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Apr 2026 1:06 pm

‘এল নিনো’-র প্রভাবে খরার আশঙ্কা! সতর্ক না হলে ভেঙে পড়বে কৃষি অর্থনীতি?

কম বৃষ্টির পূর্বাভাসের সঙ্গে উদ্বেগ আরও বাড়াচ্ছে আন্তর্জাতিক পরিস্থিতি।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 1:03 pm

Asha Bhosle: গঙ্গায় আশা ভোঁসলের চিতাভস্ম বিসর্জন, কান্নায় ভেঙে পড়লেন নাতনি জানাই

ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র আশা ভোঁসলে-র প্রয়াণে শোকস্তব্ধ হয়েছিল গোটা দেশ। ১২ই এপ্রিল মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি গায়িকা। তাঁর দীর্ঘ সঙ্গীতজীবন যেমন অসংখ্য শ্রোতার হৃদয় ছুঁয়েছে, তেমনি তাঁর প্রয়াণও রেখে গেছে গভীর শূন্যতা। মৃত্যুর পর তাঁর শেষ ইচ্ছা পূরণ করতে পরিবার যে উদ্যোগ নিয়েছে, তা অনেকের হৃদয় স্পর্শ করেছে। গায়িকার ইচ্ছানুযায়ী, মৃত্যুর এক সপ্তাহ পর তাঁর চিতাভস্ম বারাণসীর পবিত্র গঙ্গা নদীতে বিসর্জন দেওয়া হয়। এই দায়িত্ব পালন করেন তাঁর ছেলে আনন্দ ভোঁসলে এবং নাতনি জানাই। ২০শে এপ্রিল সম্পন্ন হওয়া এই আচার-অনুষ্ঠানটি ছিল অত্যন্ত আবেগঘন এবং ঐতিহ্যবাহী রীতিনীতি মেনে সম্পন্ন করা হয়। Nusrat Jahan: রেশন কেলেঙ্কারিতে ইডির তলব নুসরত জাহানকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, পরিবার-পরিজনরা গঙ্গার বুকে একটি নৌকায় বসে শেষ বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন। সেখানে একটি ছবির সামনে পূজার আয়োজন করা হয়, যেখানে আশা ভোঁসলের প্রতিকৃতির সামনে প্রার্থনায় মগ্ন ছিলেন তাঁর কাছের মানুষরা। গম্ভীর পরিবেশে, মন্ত্রোচ্চারণ ও প্রার্থনার মধ্য দিয়ে সম্পন্ন হয় এই বিদায়ের মুহূর্ত। এই সময় সবচেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জানাই। ভিডিওতে তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়, যা দর্শকদেরও আবেগতাড়িত করেছে। নিজের পোস্টে তিনি লেখেন, “ওম শান্তি। আজ আমরা তাঁকে বিদায় জানালাম, যদিও এটা ছিল তাঁরই শেষ ইচ্ছা। আমি বিশ্বাস করি, তিনি এখন শান্তিতে আছেন।” তাঁর এই বার্তা বহু অনুরাগীর হৃদয়ে দাগ কেটেছে। Aneet Padda: ‘সাইয়ারা’ অভিনেত্রীর জীবনে বড় শোক, লড়াই শেষে হাত ছাড়লেন অনীতের কাছের মানুষ এর আগেই, ১৩ই এপ্রিল মুম্বাইয়ে গায়িকার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। সেই অনুষ্ঠানে বলিউডের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। আমির খান, টাবু, রিতেশ দেশমুখ, জ্যাকি শ্রফ, ভিকি কৌশল-সহ বহু তারকা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। সংগীত জগত থেকেও অনেকে উপস্থিত হয়ে তাঁকে সুরেলা বিদায় দেন। চিকিৎসকদের মতে, বহুদিনের অসুস্থতার পর মাল্টি-অর্গান ফেইলিউরের কারণে তাঁর মৃত্যু হয়। শেষ জীবনে শারীরিক সমস্যা থাকলেও তাঁর সৃষ্টির ঐশ্বর্য কখনও ম্লান হয়নি। প্রায় আট দশকের দীর্ঘ কেরিয়ারে তিনি অসংখ্য অমর গান উপহার দিয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 21 Apr 2026 1:02 pm

Arabul Islam: হাতে তলোয়ার নিয়ে আমাকে খুনের চেষ্টা হয়েছে!, ভোটের ৪৮ ঘণ্টা আগে মারাত্মক অভিযোগ আরাবুলের

West Bengal Election Violence 2026: বিধানসভা নির্বাচনের ঠিক ৪৮ ঘণ্টা আগে চরম উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায়। ক্যানিং পূর্বের আইএসএফ (ISF) প্রার্থী আরাবুল ইসলামের ওপর প্রাণঘাতী হামলা এবং তাঁর গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হয়েছেন আইএসএফ কর্মীরা। আরাবুল ইসলামের দাবি, মঙ্গলবার সকালে তিনি যখন নির্বাচনী কর্মসূচিতে বের হয়েছিলেন, তখন তাঁর সঙ্গে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীও ছিল। অভিযোগ, নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়িতে অতর্কিত হামলা চালায়। West Bengal News Live: ভোটের আগেই কাঁপছে এই ৬ জেলা! নজিরবিহীন অ্যাকশনে নির্বাচন কমিশন! আরাবুল বলেন, আমাকে মেরে ফেলার চেষ্টা হয়েছে। আমার গাড়ি সম্পূর্ণ ভেঙে চুরমার করে দিয়েছে। প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র, মেশিন এবং তলোয়ার ছিল। তাঁর আরও অভিযোগ, আইএসএফ-এর বেশ কিছু কর্মীকেও নির্মমভাবে মারধর করেছে তৃণমূলের লোকজন। হামলার অভিযোগ অস্বীকার করে ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা পাল্টা আক্রমণ শানিয়েছেন আরাবুলকে। তিনি বলেন, আরাবুল একজন খুনি। ফটো যাত্রার নাম করে ক্যানিংয়ের সাধারণ মানুষকে মারধর করেছে আরাবুলের নিজস্ব বাহিনী। তৃণমূলের দাবি, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যেই আইএসএফ এই ধরনের নাটক করছে। Amit Shah: পাহাড়কে রক্তাক্ত করেছে দিদি, এবার বিদায়ের পালা, দার্জিলিঙের মাটি থেকে পরিবর্তনের গর্জন শাহী হুঙ্কারে! ঘটনার পর থেকেই জীবনতলায় রাস্তা অবরোধ শুরু করে দেয় আইএসএফ নেতৃত্ব। আরাবুল ইসলামের হুঁশিয়ারি, যতক্ষণ না হামলাকারী প্রত্যেক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হচ্ছে, ততক্ষণ এই অবরোধ উঠবে না। West Bengal Politics: ২০১৫-তে মমতা-বাবুল, ২০২৬-এ মোদী, বাংলার রাজনীতিতে বারবার কেন ফিরে আসে 'ঝালমুড়ি' ট্যুইস্ট? এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীও এলাকায় রুট মার্চ করছে।ভোটের মাত্র দু’দিন আগে এই হাই-প্রোফাইল সংঘর্ষ নির্বাচন কমিশনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্যানিং পূর্ব ও ভাঙড় সংলগ্ন এলাকায় অশান্তি রুখতে কড়া নজরদারি শুরু করেছে প্রশাসন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 21 Apr 2026 1:01 pm

Moers |জার্মানির গুরুদ্বারে তুলকালাম: চলল ছুরি-পেপার স্প্রে!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ধর্মীয় উপাসনালয়ের ভেতরেই চলল ছুরি, কৃপাণ এবং পেপার স্প্রে। এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগও উঠেছে। জার্মানির মোয়ার্স (Moers) শহরের ডুইসবার্গ এলাকায় একটি গুরুদ্বারে সোমবার ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয় শিখ সম্প্রদায়ের দুটি গোষ্ঠী। এই ঘটনায় অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছেন। এক জার্মান ( Germany) সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, প্রায় ৪০ জন ব্যক্তি […] The post Moers | জার্মানির গুরুদ্বারে তুলকালাম: চলল ছুরি-পেপার স্প্রে! appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Apr 2026 1:00 pm

পাকিস্তানে আলিয়া! কোন নতুন বিপাকে পড়লেন অভিনেত্রী?

পাকিস্তানের বিজ্ঞাপনে ব্যবহার হওয়া আলিয়ার ছবিগুলো এতটাই নিখুঁত ছিল যে সাধারণ চোখে সেগুলিকে এআই (Artificial Intelligence) বলে চেনার উপায় ছিল না। কিন্তু নেটিজেনরা অল্প সময়ের মধ্যেই রহস্যের সমাধান করেন। দেখা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অন্য একজন মডেলের শরীরে আলিয়ার মুখ বসিয়ে দেওয়া হয়েছে।

টিভি 9 বাংলা 21 Apr 2026 12:59 pm

Sports News 21 April Live Updates: আজ বাদশা বনাম নিজাম লড়াই, সম্মুখ-সমরে এগিয়ে কারা?

Sports News Live Updates: ২০২৬ আইপিএল (IPL 2026) টুর্নামেন্টে আরও একটি রোমাঞ্চকর ম্য়াচ মঙ্গলবার (২১ এপ্রিল) আয়োজন করা হবে। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। এই ম্য়াচটি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। দুটো দলই তাদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে আজ মাঠে নামবে। এই টুর্নামেন্টে সানরাইজার্স হায়দরাবাদ মোটামুটি গড়পড়তা পারফরম্য়ান্স রয়েছে। আপাতত ৬ পয়েন্ট সংগ্রহ করে তারা পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে দাঁড়িয়ে রয়েছে। মরশুমের শুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে পরাজয়ের পর কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে তারা কামব্য়াক করেছিল। এরপর লখনউ সুপার জায়ান্টস এবং পঞ্জাব কিংসের বিরুদ্ধে তারা হেরে যায়। এবার আরও একবার তারা জয়ের সরণীতে ফিরে এসেছে। সম্প্রতি রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লাগাতার ২ ম্য়াচে জয়লাভ করেছে। আরও পড়ুন: Sports News 20 April Highlights: দুরমুশ গুজরাট, ৯৯ রানে দাপুটে জয় মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় দিল্লিও অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস চলতি মরশুমের শুরুটা বেশ ধামাকাদার মেজাজেই করেচিল। প্রথম ২ ম্য়াচেই তারা জয়লাভ করে। কিন্তু, এরপর তারা ক্রমাগত হারতেই থাকে। তবে গত ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস একেবারে শেষ ওভারে জয়লাভ করেছিল। এই জয় তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে। এবার হায়দরাবাদের দূর্গ দখল করাই দিল্লির লক্ষ্য। আরও পড়ুন: Sports News 19 April Highlights: পঞ্জাব মেলে ধাক্কা খেলেন লখনউ নবাবরা, ৫৪ রানে জিতল শ্রেয়সের দল হেড টু হেড পরিসংখ্যান সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে বরাবরই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গিয়েছে। দুটো দলের মধ্যে এখনও পর্যন্ত মোট ২৬ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে ১৩ ম্য়াচ। অন্যদিকে, ১২ ম্য়াচ জিতেছে দিল্লি ক্যাপিটালস। একটি ম্য়াচ টাই হয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে আয়োজিত ম্য়াচে বরাবরই যথেষ্ট রোমাঞ্চ দেখতে পাওয়া যায়। পরিসংখ্যানও বলছে, দুটো দলের মধ্যে ব্যবধানও যথেষ্টই কম। এই পরিস্থিতিতে ২০২৬ আইপিএল টুর্নামেন্টে কোন দল শেষপর্যন্ত জয়লাভ করে, সেটাই আপাতত দেখার।

ইন্ডিয়ান এক্সপ্রেস 21 Apr 2026 12:54 pm

Beldanga Unrest |বেলডাঙা মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সিংহ রায়! ফয়সালা করবেন প্রধান বিচারপতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদের বেলডাঙা অশান্তি (Beldanga Unrest) মামলায় অভিযুক্ত ১৫ জনের জামিন বাতিলের আর্জি থেকে অব্যাহতি নিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার বিচারপতি বন্দ্যোপাধ্যায় জানান, এই মামলাটি এখন প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে পাঠানো হচ্ছে। আদালত সূত্রে খবর, এই মামলায় বেআইনি কার্যকলাপ […] The post Beldanga Unrest | বেলডাঙা মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সিংহ রায়! ফয়সালা করবেন প্রধান বিচারপতি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Apr 2026 12:51 pm

সত্যিই ইরানে পরমাণু হামলা করতে চেয়েছিলেন ট্রাম্প! বিস্ফোরক দাবি প্রাক্তন সিআইএ কর্তার

পেন্টাগনে অনুষ্ঠিত জরুরি বৈঠকে ওই নির্দেশ দিতে চান মার্কিন প্রেসিডেন্ট!

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 12:45 pm

বাইকে পেছনে বসানো যাবে না, বাঁধা হল চালানোর সময়! ভোটবঙ্গে কড়া কমিশন

কমিশনের যুক্তি, ভোটের সময় বাইক বাহিনীর দাপট এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এহেন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 12:42 pm

কেন অ্যাডাল্ট ছবি পছন্দ না আয়ুষ্মানের?

আগামী ১৫ মে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ধামাকা ‘পতি পত্নী অউর ওহ দো’। তবে এবার আর লড়াইটা শুধু ‘পতি-পত্নী’ আর ‘ওহ’-র মধ্যে সীমাবদ্ধ নেই। ছবিতে আয়ুষ্মান এমন এক স্বামীর চরিত্রে অভিনয় করছেন, যিনি ফেঁসে গিয়েছেন তিন-তিনজন নারীর ফাঁদে! চিত্রনাট্যের এই গোলকধাঁধায় হাস্যরস আর বিশৃঙ্খলা কোন পর্যায়ে পৌঁছাবে, তা নিয়েই উৎসাহী ভক্তরা। অভিনেতার দাবি, পুরনো সেই পরিচিত স্বাদ বজায় রেখেই এতে দেওয়া হয়েছে এক আধুনিক ‘টুইস্ট’।

টিভি 9 বাংলা 21 Apr 2026 12:37 pm

পাক পোশাকের ব্র্যান্ডে আলিয়া! প্রতারণার অভিযোগে সোচ্চার সোশাল মিডিয়া, বিতর্কে মুখ খুলল সংস্থা

পহেলগাঁও কাণ্ডের পরই পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে ভারত। এরপরও আলিয়া পাকিস্তানি ব্র্যান্ডের মুখ? আচমকা এমন প্রশ্নে কেন সরগরম সোশাল মিডিয়া?

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 12:37 pm

Amit Shah |বিজেপি জিতলেই গোর্খা সমস্যার স্থায়ী সমাধান! সুকনার সভায় দাঁড়িয়ে বড় প্রতিশ্রুতি শা’র

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রথম দফার বিধানসভা নির্বাচনের ঠিক ৪৮ ঘণ্টা আগে উত্তরবঙ্গের নির্বাচনি পারদ তুঙ্গে তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। মঙ্গলবার কার্সিয়াং বিধানসভা কেন্দ্রের (Kurseong Assembly) অন্তর্গত সুকনায় সভা করেন তিনি। সেখানে দাঁড়িয়েই শা’র আশ্বাস, বিজেপি জিতলেই গোর্খাদের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হবে (Gorkha issue solution)। এদিন ভাষণের শুরুতেই অমিত শা বলেন, […] The post Amit Shah | বিজেপি জিতলেই গোর্খা সমস্যার স্থায়ী সমাধান! সুকনার সভায় দাঁড়িয়ে বড় প্রতিশ্রুতি শা’র appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Apr 2026 12:34 pm

ভোটপ্রচারে আক্রান্ত আইএসএফ প্রার্থী আরাবুল, গাড়ি ভাঙচুর-সংঘর্ষে উত্তপ্ত ক্যানিং পূর্ব

মঙ্গলবার দেউলিতে এই ঘটনার প্রতিবাদে তৃণমূলকে কাঠগড়ায় তুলে বাসন্তী হাইওয়ে অবরোধ আইএসএফ কর্মী-সমর্থকদের।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 12:29 pm

Bike Rally Ban in West Bengal: সন্ধ্যা ৬টার পর বাইকে চেপে রাস্তায় বেরনো যাবে না, বড় নির্দেশ নির্বাচন কমিশনের

ECI Guidelines on Bike Rally: অনলাইন ডেলিভারির ক্ষেত্রে কী হবে, প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল বলছে, 'সুপার এমার্জেন্সি চালু করেছে। মানুষের জীবন-জীবিক চলে এই বাইকে চেপেই।' সেটা কেন নির্বাচন কমিশন বন্ধ করে দিচ্ছে, প্রশ্ন তুলেছে তারা। কমিশনের দাবি, শান্তিপূর্ণ ভোটের উদ্দেশেই এই ব্যবস্থা।

টিভি 9 বাংলা 21 Apr 2026 12:28 pm

ডার্বি ঘিরে যুদ্ধক্ষেত্র স্টেডিয়াম! বোতলে মূত্র ভরে আক্রমণ, মারামারিতে আহত ৫০ সমর্থক

গ্যালারিতে টিয়ার গ্যাস ও পরে রবারের গুলি ছুড়তে শুরু করে পুলিশ। তাতে সমর্থকরা মাঠে নেমে এসে পুলিশেরই নাক ফাটিয়ে দেন। মারামারির ঘটনায় এখনও পর্যন্ত ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 12:27 pm

Amit Shah Targets Mamata in Kurseong, Promises Gorkha Solution Within 6 Months

Amit Shah, Union Home Minister, addressed a public meeting in Kurseong, outlining the Bharatiya Janata Party’s roadmap for West Bengal ahead of upcoming elections. Speaking in the Darjeeling hills, Shah expressed confidence that the BJP would form the next government in West Bengal and called for an end to the tenure of Chief Minister Mamata […]

খবর 24 21 Apr 2026 12:26 pm

পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ! বিতর্কে মোদির রাজ্য গুজরাটের পুলিশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর পুলিশের ব্যাপক লাঠিচার্জের ঘটনায় দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 12:20 pm

Amit Shah: পাহাড়কে রক্তাক্ত করেছে দিদি, এবার বিদায়ের পালা, দার্জিলিঙের মাটি থেকে পরিবর্তনের গর্জন শাহী হুঙ্কারে!

পাহাড় ও উত্তরবঙ্গকে পাখির চোখ করে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার দার্জিলিঙের সুকনায় বিজেপির এক জনসভা থেকে রাজ্যের শাসকদল তৃণমূলকে নজিরবিহীন ভাষায় আক্রমণ শানালেন তিনি। শাহের সাফ বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় জানানোর সময় এসে গিয়েছে। একইসঙ্গে গোর্খাদের দীর্ঘদিনের বঞ্চনার ইতি ঘটাতে একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ বড় ঘোষণা এদিনের সভা থেকে উত্তরবঙ্গের মানুষের জন্য একগুচ্ছ ‘মেগা’ প্রকল্পের প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, উত্তরবঙ্গে একটি সম্পূর্ণ আলাদা এইমস (AIIMS) গড়ে তোলা হবে। শিলিগুড়ির ধাঁচে উত্তরবঙ্গে ৫০০ শয্যার একটি ক্যান্সার হাসপাতাল তৈরি করবে বিজেপি। উত্তরবঙ্গেই তৈরি হবে নতুন আইআইটি (IIT) এবং আইআইএম (IIM)। Humayun Kabir: রাজনীতির আঙিনায় সাম্প্রদায়িক বিস্ফোরণ! ‘আমার পিছনে লাগলে হিন্দু-মুসলিম করবই’, হুঙ্কার হুমায়ুনের গোর্খা যুবকদের জন্য বিশেষ ক্রীড়া বিশ্ববিদ্যালয় গড়ার কথা ঘোষণা করেন তিনি। দার্জিলিং থেকে সুন্দরবন পর্যন্ত একটি বিশেষ ন্যাশনাল হাইওয়ে তৈরির প্রতিশ্রুতি দেন শাহ। জিটিএ দুর্নীতি ও গোর্খা সেন্টিমেন্ট জিটিএ-র দুর্নীতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে শাহ বলেন, জিটিএ-তে চলা সমস্ত দুর্নীতির তদন্ত হবে। সুভাষ ঘিসিঙের সঙ্গে কংগ্রেস, তৃণমূল এবং কমিউনিস্টরা অন্যায় করেছে। একমাত্র বিজেপিই গোর্খাদের সমস্যার প্রকৃত সমাধান করতে পারে। বিজেপি ক্ষমতায় এলে গোর্খা ভাইদের বিরুদ্ধে থাকা সমস্ত রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হবে। বন্ধ চা বাগান নিয়েও আশ্বাস দেন তিনি। Hospital Fire: হাতে স্যালাইনের চ্যানেল নিয়ে রাস্তায় রোগীরা! সল্টলেকের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুমুল আতঙ্ক অনুপ্রবেশ ও নারী সুরক্ষা নিয়ে আক্রমণ নারী সুরক্ষা ইস্যুতে তৃণমূলকে বিঁধে শাহ বলেন, এই নির্বাচন মা-বোনদের সম্মানের লড়াই। বিজেপি ক্ষমতায় এলে ধর্ষকদের জেলে পাঠাবে। অনুপ্রবেশ নিয়ে তাঁর গর্জন, উত্তরবঙ্গ থেকে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের বের করব। West Bengal Politics: ২০১৫-তে মমতা-বাবুল, ২০২৬-এ মোদী, বাংলার রাজনীতিতে বারবার কেন ফিরে আসে 'ঝালমুড়ি' ট্যুইস্ট? তৃণমূলকে চূড়ান্ত হুঁশিয়ারি এদিনের মঞ্চ থেকে তৃণমূল কর্মীদের কার্যত চরম বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তৃণমূলের গুন্ডারা কান খুলে শুনে নাও, ৫ মে-র পর কোনও সাধারণ মানুষকে হেনস্থা করলে উল্টো করে টাঙিয়ে সোজা করে দেওয়া হবে। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি প্রকল্প বন্ধের প্রচারকে 'অপপ্রচার' বলে উড়িয়ে দিয়ে শাহ আশ্বাস দেন, কোনও কেন্দ্রীয় বা রাজ্য প্রকল্প বিজেপি বন্ধ করবে না।

ইন্ডিয়ান এক্সপ্রেস 21 Apr 2026 12:18 pm

Japan Earthquake: সুনামি আছড়ে পড়ল জাপানে, আগামী সপ্তাহে আরও ভয়াবহ ভূমিকম্পের সতর্কবার্তা

Japan Earthquake Update News: জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, আগামী এক সপ্তাহে আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৮ হতে পারে বলে সতর্ক করা হয়েছে। তবে, এই মুহূর্তে জাপানে সুনামির সতর্কতা নেই। কিন্তু, পরের সপ্তাহে ৮ মাত্রার ভূমিকম্প হলে ফের সুনামির আশঙ্কা করা হচ্ছে।

টিভি 9 বাংলা 21 Apr 2026 12:18 pm

আলোচনায় দুই বাম! ফুটপাথেই রোগী দেখছেন ‘গরিবের ডাক্তার’নিলয়, প্রচারে চাল-ডাল চাইছেন সৈকত

ভোট প্রচারে নেমে প্রচারের ফাঁকে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন বেহালা পূর্ব কেন্দ্রের প্রার্থী ডা. নিলয় মজুমদার। আবার বেহালা থেকে ১০০ কিলোমিটার দূরে পটাশপুরের আরেক বাম প্রার্থী কাস্তে ধানের শীষ চিহ্নে লড়তে নেমে বাড়ি বাড়ি গিয়ে চাল-ডাল সংগ্রহ করছেন।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 12:17 pm

Mamata Bala Thakur Campaign: তাঁর গাড়ির সামনেই ঘটে দুর্ঘটনা, মেয়ের প্রচার ফেলে আহতদের নিয়ে হাসপাতালে ছুটলেন মমতাবালা ঠাকুর

Mamata Bala Thakur Rescues Accident Victims: মঙ্গলবার দুপুরে সাংসদ মমতা ঠাকুর তাঁর ঠাকুরনগরের বাড়ি থেকে বাগদা বিধানসভা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বনগাঁ-বাগদা রোডের গোবরাপুর এলাকা দিয়ে যাওয়ার সময় তাঁর সামনেই একটা দুর্ঘটনা ঘটে। একটি অটো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুজনকে রাস্তায় পড়ে থাকতে দেখেন তিনি।

টিভি 9 বাংলা 21 Apr 2026 12:13 pm

CPIM Murder: ‘হুমকি আসত…’, মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম

Islampur: সিপিএমের যুব সংগঠনের সদস্য, মাত্র ২২ বছর বয়স নূরের। তরতাজা যুবকের মৃত্যুর ঘটনায় শোকাহত গোটা পরিবার। খবর পেয়ে ছুটে গিয়েছেন সিপিএম প্রার্থী। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠেছে।নির্বাচনের বাংলায় এটাই প্রথম রাজনৈতিক হিংসার বলি। এখনও পর্যন্ত এই ঘটনায় তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

টিভি 9 বাংলা 21 Apr 2026 12:07 pm

আবহাওয়ার সঙ্গে লড়ে জয়ে তৃপ্ত, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন মোহনবাগান কোচ

কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নর্থইস্টের ঘরের মাঠ থেকে তিন পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে গিয়ে কিছুটা চাপমুক্ত মোহনবাগান। তবে তিন পয়েন্ট নিয়ে কাজ শেষ হয়ে যায়নি, বরং মোহনবাগান কোচ গুয়াহাটি থেকেই পরের লক্ষ্য স্থির করে ফেলেছেন।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 12:06 pm

লেন্সকার্টের শোরুমে ‘জয় শ্রীরাম’ধ্বনি! কর্মীদের তিলক পরিয়ে দিলেন মুসলিম বিজেপি নেত্রী

'এটা হিন্দু রাষ্ট্র। লেন্সকার্টকে তিলক না পরার নির্দেশ দেওয়া নিয়ে ক্ষমা চাইতে হবে', দাবি নাজিয়া ইলাহির।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 12:03 pm

West Bengal Politics: ২০১৫-তে মমতা-বাবুল, ২০২৬-এ মোদী, বাংলার রাজনীতিতে বারবার কেন ফিরে আসে 'ঝালমুড়ি' ট্যুইস্ট?

ঝালমুড়ির রাজনীতিতে তোলপাড় বাংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০ টাকার ঝালমুড়ি কিনে খেয়েছেন, ঢেকুর তুলছে তৃণমূল কংগ্রেসের ছোট-বড় নেতৃত্ব। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তো স্ক্রিপ্টেড বলে রীতিমতো কটাক্ষ করেছেন মোদীর ঝালমুড়ি খাওয়া নিয়ে। কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র তো ঝালমুড়ির বোচকা গলায় ঝুলিয়ে নিয়েছেন। কিন্তু এই ঝালমুড়ির ঘটনা মনে করিয়ে দেয় ১১ বছর আগে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে এক গাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝালমুড়ি খাওয়ার কাহিনী। তখন বাবুল সুপ্রিয় আসানসোলের সাংসদ ও কেন্দ্রীয় নগর উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী। গড়ের মাঠে ভিক্টোরিয়ার সামনে ঝালমুড়ি কিনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ঝালমুড়ি খেয়েছিলেন তৎকালীন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। Hospital Fire: হাতে স্যালাইনের চ্যানেল নিয়ে রাস্তায় রোগীরা! সল্টলেকের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুমুল আতঙ্ক তার আগে বাবুল সুপ্রিয় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। মুখ্যমন্ত্রী তখন তাঁর গাড়িতে ডেকে নেন। ঝালমুড়ি খেতে খেতে দুজনে গাড়িতে নানা বিষয়ে আলোচনা করেন। এই নিয়ে তখন বাংলার রাজনীতি তোলপাড় হয়েছিল। বিজেপির অন্দরেও এই নিয়ে বিতর্ক হয়েছিল। তখন ঝালমুড়ি খাওয়া প্রসঙ্গে সৌজন্য বিনিময়ের কৈফিয়ত দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। বাংলার তথাকথিত রাজনৈতিক বোদ্ধারা কেউ কেউ সায়ও দিয়েছিলেন। পরবর্তীতে টাটকা সাংসদ পদ ছেড়ে ছিলেন বাবুল। মোদীর মন্ত্রীসভা থেকে তাঁকে পরে সরিয়ে দেওয়া হয়েছিল। ২০২১ বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে অরূপ বিশ্বাসের কাছে টালিগঞ্জ কেন্দ্রে পরাজিত হন বাবুল সুপ্রিয়। তারপর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দেন। SIR: আমার বিয়ে ১৯৯৩-এ, জন্ম ১৯৯৪-এ হয় কী করে?, কমিশনের ভুলে ভোটাধিকার হারিয়ে বিস্ফোরক বেহালার শুক্লা! উপনর্বাচনে জয়ী হয়ে সোজা মমতার মন্ত্রিসভার সদস্য। ১১জনের দলে জায়গা পাবেন বলে ঘোষণাও করেছিলেন বাবুল। এবার তৃণমূল বাবুল সুপ্রিয়কে পাঠিয়ে দিল রাজ্যসভায়। ১১ জনের দলে তিনি আছেন কি নেই সেই প্রশ্ন করায় ক্ষিপ্ত হয়েছেন বাবুল। Humayun Kabir: রাজনীতির আঙিনায় সাম্প্রদায়িক বিস্ফোরণ! ‘আমার পিছনে লাগলে হিন্দু-মুসলিম করবই’, হুঙ্কার হুমায়ুনের রাজনৈতিক মহলের মতে, ২০১৫ সালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝালমুড়ি খাওয়ার আসল প্রভাব পড়েছিল ২০২১ সালে। এবার ২০২৬-এ প্রধানমন্ত্রী প্রচার চলাকালীন ঝালমুড়ি খেলেন।তা রাজ্য রাজনীতিতে বিতর্ক ছড়িয়েছে। অবশ্য এর আগে নবান্নে সিপিএম নেতৃত্ব মুখমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় ফিস কাটলেট খেয়ে বঙ্গ রাজনীতিতে চর্চার বিষয় হয়েছিল। ঝালমুড়ির রাজনীতি কিছুতেই বাংলার পিছু ছাড়ছে না।

ইন্ডিয়ান এক্সপ্রেস 21 Apr 2026 12:02 pm

Pahalgam attack |পহেলগাঁও হামলার এক বছর: ‘ভারত কখনও ভুলবে না’,পাকিস্তানকে কড়া বার্তা ভারতীয় সেনার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বছর ঘুরেছে, কিন্তু ক্ষতে টান ধরেনি। ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলায় (Pahalgam attack) ২৬ জন নিরপরাধ মানুষের মৃত্যু স্তব্ধ করে দিয়েছিল দেশকে। সেই কালো দিনটির এক বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিল ভারতীয় সেনা (Indian Army)। বুধবার এই হামলার বর্ষপূর্তি। তার ঠিক আগে সেনার অফিশিয়াল […] The post Pahalgam attack | পহেলগাঁও হামলার এক বছর: ‘ভারত কখনও ভুলবে না’,পাকিস্তানকে কড়া বার্তা ভারতীয় সেনার appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Apr 2026 11:50 am

Beldanga violence case: বড় ধাক্কা! বেলডাঙা মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি! কেন?

High Court bench recusal: শুনানি চলাকালীন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, এই মামলায় ইউএপিএ (UAPA) বা 'বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন'-এর ধারা প্রযোজ্য হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র প্রধান বিচারপতির। তাই এই ডিভিশন বেঞ্চে মামলার শুনানি সম্ভব নয়।

টিভি 9 বাংলা 21 Apr 2026 11:50 am

CPIM Murder: ‘হুমকি আসত…’, মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আলম

Islampur: সিপিএমের যুব সংগঠনের সদস্য, মাত্র ২২ বছর বয়স নূরের। তরতাজা যুবকের মৃত্যুর ঘটনায় শোকাহত গোটা পরিবার। খবর পেয়ে ছুটে গিয়েছেন সিপিএম প্রার্থী। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠেছে।নির্বাচনের বাংলায় এটাই প্রথম রাজনৈতিক হিংসার বলি। এখনও পর্যন্ত এই ঘটনায় তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

টিভি 9 বাংলা 21 Apr 2026 11:44 am

কেন ভরা মঞ্চে অভিষেকের জন্য কেঁদে ভাসালেন রিতেশ- জেনেলিয়া?

শুধু অভিষেক নন, রিতেশ এদিন সঞ্জয় দত্তর কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন। সঞ্জয় এই ছবিতে ‘আফজল খাঁ’-র চরিত্রে অভিনয় করছেন। সঞ্জয় জানান, তাঁদের দুই পরিবারের সম্পর্ক বহু দশকের। রিতেশের বাবা বিলাসরাও দেশমুখের সঙ্গে সুনীল দত্তর গভীর বন্ধুত্ব ছিল। সেই পারিবারিক টানেই রিতেশের ডাকে না বলতে পারেননি সঞ্জয়।

টিভি 9 বাংলা 21 Apr 2026 11:35 am

Amit Shah Kurseong rally LIVE: ‘গোর্খাদের ইতিহাস পুনরুদ্ধারের সময় এসে গিয়েছে’, গোর্খাদের বড় প্রতিশ্রুতি শাহর

Amit Shah Kurseong rally Gorkha promise: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমদফার ভোটে প্রচারের শেষ দিনে কার্শিয়াঙে অমিত শাহ। ৬ মাসের মধ্যে পাহাড়ের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। আর এক্ষেত্রে গোর্খাদের সঙ্গে নিয়েই গোর্খাদের সমস্যা সমাধানের বার্তা দিয়েছেন শাহ। তিনি বলেন, 'মমতা সরকারের টাটা বাই বাই করার সময় এসে গিয়েছে।'

টিভি 9 বাংলা 21 Apr 2026 11:34 am

Salt Lake Hospital Fire |সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড! ধোঁয়ায় ঢাকল চারপাশ, সরানো হচ্ছে রোগীদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল বিধাননগরের সল্টলেক এলাকা। মঙ্গলবার সকালে সল্টলেকের একটি নামী বেসরকারি হাসপাতালে আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় (Salt Lake Hospital Fire)। হাসপাতালের দ্বিতল থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের পরিজনেরা। তড়িঘড়ি দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় […] The post Salt Lake Hospital Fire | সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড! ধোঁয়ায় ঢাকল চারপাশ, সরানো হচ্ছে রোগীদের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Apr 2026 11:30 am

GT vs MI : অশ্বিনীর বলে ধ্বংস গুজরাট, প্রথম উইকেট পেলেন বুমরা!

IPL 2026 : আইপিএলে এর আগে মোট ৫ ম্যাচ খেলেও উইকেট পাননি বুমরা। বেশ কিছু ম্যাচে তিনি রান আটকালেও উইকেট পাচ্ছিলেন না। অনেকের কথায়, তাঁকে নিয়ে চাপ সৃষ্টি হচ্ছিল। নিষ্প্রভ ছিলেন বুমরা নিজেও। তাঁকে বেশ বিধস্ত লাগছিল বেশ কিছু ম্যাচে। তাঁর ফিটনেস নিয়েও উঠেছিল প্রশ্ন।

টিভি 9 বাংলা 21 Apr 2026 11:25 am

বেড়ানোতেও নির্বাচনী বিধির কাঁটা! বিকেলের মধ্যে পর্যটকদের দিঘা, মন্দারমণি ছাড়ার নির্দেশ কমিশনের

কমিশনের তরফে এই বিজ্ঞপ্তি জারির পর সোমবার রাত থেকে দিঘা, দিঘা মোহনা এবং মন্দারমণি উপকূল থানার পক্ষ থেকে মাইকে প্রচার শুরু হয়েছে।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 11:21 am

Urvashi Rautela: The Quintessential Muse of Modern Glamour

In the world of high fashion and cinematic brilliance, few names command the lens quite like Urvashi Rautela. Known for her fearless approach to style and an innate ability to blend sophistication with raw appeal, Rautela continues to set new benchmarks for what it means to be a global style icon. ​From the red carpets […]

খবর 24 21 Apr 2026 11:20 am

১৫ বছর পর অ্যাপেলের সিইও পদ থেকে বিদায় কুকের, নয়া দায়িত্বে কে?

জানা যাচ্ছে, দায়িত্ব ছাড়ার ঘোষণা করলেও আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি। তারপর বোর্ডের এক্সজিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত হবেন।

সংবাদপ্রতিদিন 21 Apr 2026 11:16 am