Arup Biswas: অরূপের ক্রীড়া দফতর কে দেখবেন?
Arup Biswas sends letter to CM Mamata Banerjee: গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে লিওনেস মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন দর্শকরা। মেসি চলে যাওয়ার পর স্টেডিয়ামে ভাঙচুর চালানো হয়। যুবভারতীকাণ্ডে তদন্ত কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী। যুবভারতীকাণ্ডে বিরোধীরা সবচেয়ে বেশি সরব হয়েছে অরূপ বিশ্বাসকে নিয়ে। মাঠের মধ্যে ক্রীড়ামন্ত্রীকে যেভাবে মেসির পাশে দেখা গিয়েছে, তা নিয়ে কটাক্ষ করেন।
SIR: খসড়া তালিকায় BLO-র দাদার সঙ্গেই জুড়ে গেলেন এক ‘রহস্যময়ী’ মহিলা! কেসটা কী?
SIR In WB: খসড়া তালিকা হাতে নিজের নিজের ভোট গ্রহণ কেন্দ্রে বসে স্থানীয় ভোটারদের নাম সেখানে রয়েছে কিনা তা জানাচ্ছেন সংশ্লিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রের বিএলও-রা। এভাবেই নিজের বুথের ভোটারদের পরিষেবা দিতে গিয়ে রীতিমতো চমকে উঠলেন বাঁকুড়া বিধানসভার ৭০ নম্বর বুথের বিএলও জগবন্ধু দে।
Virtual Hearing On SIR: হিয়ারিংয়ের তারিখে জরুরি কাজ, অসুস্থতা! ভার্চুয়াল হিয়ারিং সম্ভব?
SIR 2025 Draft List: যাঁদের হিয়ারিংয়ে ডাকা হবে তাঁদের অনেকেই হয়ত সুস্থ বা বাইরের কোনও রাজ্যে বা শহরে কাজ করেন। অথবা ওই দিনই কারও খুব জরুরি একটা কাজ পড়ে গিয়েছে। এমন অবস্থায় কী হবে? কমিশন কি কিছু জানিয়েছে যেখানে এই সব কারণে সাধারণ মানুষ ভার্চুয়ালি শুনানিতে যোগ দিতে পারবেন?
58 lakh voters deleted: অবশেষে মঙ্গলবার বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই তালিকা প্রকাশের পরই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার আওতায় জমা পড়া প্রায় ৫৮ লক্ষেরও বেশি এনুমারেশন ফর্মকে ‘আনকলেক্টেবল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে বিপুল সংখ্যক ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। এই বিষয়টি নিয়ে কড়া ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি অভিযোগ করেন, SIR প্রক্রিয়ায় একাধিক অসঙ্গতি রয়েছে এবং এই পরিস্থিতির জন্য রাজ্য প্রশাসনই দায়ী। আরও পড়ুন- West Bengal news live updates: বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা প্রকাশ, আপনার নাম আছে কিনা যাচাই করুন এখনই সুকান্ত মজুমদার বলেন, “৫৮ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। এসআইআর প্রক্রিয়ায় গুরুতর অসঙ্গতি রয়েছে। এই অসঙ্গতিই প্রমাণ করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন গত কয়েক বছরে যেভাবে অনুপ্রবেশ ঘটিয়েছে, তার পাশাপাশি ওপার বাংলা থেকে প্রাণ ও ধর্ম রক্ষার জন্য যারা এপারে এসেছেন, সেই বাঙালি উদ্বাস্তুদেরও মুখ্যমন্ত্রী ভুল বুঝিয়েছেন। মানুষকে এমনভাবে বিভ্রান্ত করা হয়েছে, যাতে কেউ CAA-এর ফর্ম ফিলাপ না করেন।” আরও পড়ুন- Arup Biswas resignation: মেসি-কাণ্ডে বিরাট সিদ্ধান্ত, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চান অরূপ বিশ্বাস তিনি আরও প্রশ্ন তোলেন, “এখন যদি কারও নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ যায়, ও তারা সময়মতো CAA-র ফর্মও পূরণ করেননি, তার দায়িত্ব কি মুখ্যমন্ত্রী নেবেন? না কি তিনি এমন কোনও ব্যবস্থা করবেন যাতে এসআইআর-এ তাঁদের নাম আবার অন্তর্ভুক্ত হয়? এই দায়িত্ব তাঁকেই নিতে হবে। ছাড়া হবে না।” আরও পড়ুন- SIR List: ভোটার লিস্টে নাম নেই? ফর্ম ৬ জমা দিয়ে কীভাবে ফের তালিকায় নাম তুলবেন জানুন সুকান্ত মজুমদারের আরও দাবি, মুখ্যমন্ত্রী আগে CAA-র ফর্ম পূরণ করতে মানুষকে বারণ করেছিলেন। এখন তাঁর উচিত নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে ভোটার তালিকায় বাদ পড়া সকলের নাম ফের অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা। বিশেষ করে ওপার বাংলা থেকে আসা বাঙালি হিন্দুদের নাম নিশ্চিতভাবে তালিকায় রাখতে হবে বলে দাবি করেন তিনি। আরও পড়ুন- Messi visit Kolkata chaos: যুবভারতী কাণ্ডে তদন্তের ঝড়, একের পর এক পুলিশ কর্তার বিরুদ্ধে ব্যবস্থা উল্লেখ্য, SIR প্রক্রিয়া শুরু হয়েছিল গত ৪ নভেম্বর। নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট ৫৮ লক্ষ ২১ হাজার ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা ২৪.১৭ লক্ষ, স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটারের সংখ্যা ১৯.৮৮ লক্ষ, নিখোঁজ বা খুঁজে না পাওয়া ভোটারের সংখ্যা ১২.২০ লক্ষ এবং নকল বা ভুয়ো ভোটারের সংখ্যা ১.৩৮ লক্ষ। আরও পড়ুন- SIR voter list: ভোটার লিস্টে ভূমিকম্প! মৃত, স্থানান্তরিত ও ভুয়ো মিলিয়ে বাদ লক্ষ লক্ষ নাম, জানুন কেন বাদ আপনি
নগ্ন ছবি দেখতে চাইলেও দিতে হবে বয়সের প্রমাণ, বড় পদক্ষেপের পথে অ্যাপেল ও গুগল!
অস্ট্রেলিয়া কিশোর-কিশোরীদের সোশাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে আগেই।
হলিউডে অভিষেক রোনাল্ডোর! জল্পনা উসকে দিলেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে’র ভিন ডিজেল
সোশাল মিডিয়ায় কী জানালেন হলিউডের সুপারস্টার?
ভরা মঞ্চে তরুণীর হিজাব ধরে টান নীতীশের, ‘এক্ষুণি ক্ষমা চান’, গর্জন ‘দঙ্গল গার্ল’জায়রা ওয়াসিমের
'মহিলাদের সম্মান খেলনা নয়', নীতীশ কুমারের বিরুদ্ধে গর্জে উঠলেন জায়রা।
TMC in Bankura: সোমবার সন্ধ্যায় দেশড়া কোয়ালপাড়া এলাকায় একটি পথসভা ছিল তৃণমূলের। সেখানেই বেশ কিছুজনের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। পরবর্তীতে দাবি করেন, রাজ্যজুড়ে চলা উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে বিজেপি সহ একাধিক বিরোধী দল থেকে কর্মীরা তৃণমূলে এসেছেন ১০০টি পরিবার থেকে প্রায় ৪০০ জন এসেছেন।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সাফল্যের আলো অনেক সময়ই বংশপরম্পরায় বয়ে চলে। কিন্তু সেই আলোর অভিমুখ বদলে গেলে জন্ম নেয় এক নতুন ইতিহাস। ঠিক যেমনটা ঘটল মীরা নায়ারের পুত্র জোহরান মামদানির জীবনে। মীরা চেয়েছিলেন তাঁর ম্যাজিক রিয়ালিজমের দুনিয়ায় ছেলে হবে তাঁর তুরুপের তাস, কিন্তু ছেলের গন্তব্য ছিল জনসেবার কঠিন লড়াইয়ে। ২০০১ সালের সেই কালজয়ী ছবি ‘মনসুন […] The post Zohran Mamdani | ‘ম্যাজিক রিয়ালিজমে’র দুনিয়া ছেড়ে নিউ ইয়র্কের কাণ্ডারি! জোহরান: মীরা নায়ারের ‘আক্ষেপ’ থুড়ি গর্ব appeared first on Uttarbanga Sambad .
শীতে পোষ্যের পাতে গরম খাবার, ভালো করতে গিয়ে ক্ষতি করছেন কিন্তু!
কী বলছেন বিশেষজ্ঞরা?
‘ধুরন্ধর’-এর সাফল্যের মাঝেই রণবীর সিংয়ের শায়রি পোস্ট, জল্পনা তুঙ্গে
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অরূপ বিশ্বাসের (Aroop Biswas) আর্জিতে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! যুবভারতীতে মেসি-বিশৃঙ্খলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসকে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে মুখ্যমন্ত্রী অব্যাহতি দিয়েছেন বলে সূত্রের খবর। আপাতত ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের দায়িত্ব মুখ্যমন্ত্রীর হাতেই থাকবে বলে জানা গিয়েছে। এমনিতেই ২০২৬ সাল পড়তে পড়তেই রাজ্যে ভোটের দামামা বেজে যাবে। এসআইআর […] The post Aroop Biswas | অরূপের পদত্যাগের আর্জিতে সাড়া মুখ্যমন্ত্রীর! আপাতত ক্রীড়া মন্ত্রক নিজের হাতেই রাখছেন মমতা appeared first on Uttarbanga Sambad .
ধোনির বিকল্পের সন্ধান! যুব এশিয়া কাপে নজির গড়ে ডবল সেঞ্চুরি বাঙালি ক্রিকেটারের
কোন রেকর্ড ভেঙেছে এই কিশোর ক্রিকেটার?
Buxa |বক্সায় সাফারিতে নয়া ৩টি গাড়ি
অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: বর্ষবরণ উৎসবের আগেই খুশির খবর পর্যটকদের জন্য। খুশি বক্সার পর্যটন ব্যবসায়ীরাও। বক্সা ব্যাঘ্র-প্রকল্পের জঙ্গল সাফারিতে আরও তিনটি নতুন গাড়ি যুক্ত হতে চলেছে। এই তিনটি গাড়িই থাকবে রাজাভাতখাওয়ায়। এই ২৫ ডিসেম্বরের আগেই পরিষেবা শুরু হবে। বক্সা (Buxa) ব্যাঘ্র-প্রকল্পের জঙ্গল সাফারি মূলত জয়ন্তী ও রাজাভাতখাওয়া থেকে হয়। তবে বেশিরভাগ সাফারি গাড়ি থাকে জয়ন্তীতে। রাজাভাতখাওয়ায় […] The post Buxa | বক্সায় সাফারিতে নয়া ৩টি গাড়ি appeared first on Uttarbanga Sambad .
Cooch Behar |অ্যাথলেটিক্সে ১৫টি সোনা কোচবিহারের
গৌরহরি দাস, কোচবিহার: বয়সের বাধা তুচ্ছ করে ৪০তম স্টেট মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১৫টি স্বর্ণপদক জিতলেন কোচবিহারের ১০ জন প্রতিযোগী (Cooch Behar)। যার মধ্যে পুরুষরা ৬টি ও মহিলারা ৯টি সোনা জিতেছেন। ওই ১০ জনই আবার ১৫টি সোনার পাশাপাশি ৬টি রুপো ও ২টি ব্রোঞ্জ পদক জিতেছেন। বয়স্ক ক্রীড়াবিদদের অভূতপূর্ব সাফল্যে জেলার ক্রীড়া মহলে খুশির জোয়ার। কোচবিহার জেলা […] The post Cooch Behar | অ্যাথলেটিক্সে ১৫টি সোনা কোচবিহারের appeared first on Uttarbanga Sambad .
ভেনেজুয়েলায় ফের ট্রাম্পের রোষের বলি ৩ ট্রলার, মৃত ৮ জনকে ‘মাদকপাচারকারী’বলল আমেরিকা
মার্কিন আগ্রাসনে এখনও পর্যন্ত ৯০ জনের মৃত্যু।
Suvendu Adhikari On Arup Biswas: অরূপ বিশ্বাস যে নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চান, সে কথা আবার সামনে আনেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন। কিন্তু গত শনিবার যে ধরনের পরিস্থিতি স্টেডিয়ামে তৈরি হয়েছিল, তাতে বিতর্ক এখনও এড়ানো যায়নি। কারণ সেদিন খোদ মুখ্যমন্ত্রীই স্টেডিয়ামে ঢুকতে পারেননি। পরিস্থিতি যা তৈরি হয়েছিল, তাতে রীতিমতো গাড়ি ঘুরিয়ে ফেরত যেতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে।
Tea-Coffee |চা-কফি থেকে দূরে রাখুন শিশুদের! কিন্তু কেন? জেনে নিন সেই কারণ…
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড়দের দেখে চা-কফি (Tea-Coffee) খেতে শিখেছে আপনার বাড়ির সন্তানও? এমন অভ্যাস থাকলে অবিলম্বে তা ত্যাগ করান। কারণ এই অভ্যাস ডেকে আনতে পারে নানা শারীরিক সমস্যা। সেগুলি কী কী? তা জেনে নিন। ঘুমে ব্যাঘাত শিশুদের ক্ষেত্রে সামান্য ক্যাফিনও তাদের অনিদ্রার কারণ হয়ে উঠতে পারে। এমনিতেই বাচ্চাদের প্রাণশক্তি অনেক বেশি। ক্লান্ত না হয়ে […] The post Tea-Coffee | চা-কফি থেকে দূরে রাখুন শিশুদের! কিন্তু কেন? জেনে নিন সেই কারণ… appeared first on Uttarbanga Sambad .
পারফরম্যান্সই শেষ কথা! ‘ধুরন্ধর’খলনায়ক অক্ষয়ের প্রশংসা করে কাকে ‘কষিয়ে চড়’আমিশার?
সোশাল মিডিয়া স্ক্রল করলেই বিভিন্ন রিলের ট্রেন্ডিং মিউজিক এখন অক্ষয়ময়।
Sarcastic Zodiac Signs: অপরকে হেয় না করলে ঘুম আসে না! কটাক্ষ করার ক্লাসে ‘ফার্স্ট বয়’ এই ৬ রাশি
Sarcastic Zodiac Signs: মানুষের স্বভাব বোঝার ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র বহু প্রাচীন কাল থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কে রাগী, কে শান্ত, কে আবেগপ্রবণ আর কে ঠাট্টা-তামাশায় সিদ্ধহস্ত—এই সব বৈশিষ্ট্যের অনেকটাই নাকি নির্ভর করে জন্মরাশির ওপর। বিশেষ করে কটাক্ষ বা ব্যঙ্গাত্মক মন্তব্যের ক্ষেত্রে কিছু রাশির মানুষ যেন জন্মগত ভাবেই এগিয়ে থাকেন। তাঁরা ইচ্ছা করে কাউকে অপমান করতে চান না, কিন্তু তাঁদের কথার ধার এমনই যে অনেক সময় তা সরাসরি খোঁচা হয়ে দাঁড়ায়। মেষ মেষ রাশির মানুষেরা অত্যন্ত স্পষ্টভাষী। যা মনে আসে, তাই মুখে চলে আসে। এই স্বভাবের কারণেই তাঁরা অনেক সময় কটাক্ষপ্রিয় হয়ে ওঠেন। তাঁদের বক্তব্যে ঘুরিয়ে কথা বলার প্রবণতা নেই। ফলে ঠাট্টার ছলেও বলা কথা অনেকের গায়ে বিঁধে যেতে পারে। তবে মেষ রাশির মানুষ সাধারণত মনের মধ্যে কোনও কুটিলতা পুষে রাখেন না। তাঁদের কটাক্ষ মুহূর্তের মধ্যেই মিলিয়ে যায়। আরও পড়ুন- স্ত্রীকে ভালবাসায় ভরিয়ে রাখেন এই ৭ রাশির পাত্র, মেয়ের বিয়ে দিলে চিন্তামুক্ত হন মা-বাবা! মিথুন মিথুন রাশির মানুষ কথার খেলায় ওস্তাদ। বুদ্ধিদীপ্ত মন্তব্য, শব্দের মারপ্যাঁচ আর ঠাট্টা-রসিকতায় তাঁরা অতুলনীয়। মিথুন রাশির মানুষ কাউকে আঘাত করার উদ্দেশ্যে কটাক্ষ করেন না, কিন্তু তাঁদের রসবোধ অনেক সময় সকলের সহ্যক্ষমতার মধ্যে পড়ে না। তাঁরা কথা দিয়ে হাসাতে যেমন পারেন, তেমনই খোঁচাও দিতে পারেন অনায়াসে। আরও পড়ুন- পায়ে সোনা পরা কি অশুভ? ভাগ্যে কি খারাপ প্রভাব পড়ে? জানুন শাস্ত্রীয় ব্যাখ্যা সিংহ সিংহ রাশির মানুষ সব সময় নজরের কেন্দ্রে থাকতে ভালবাসেন। সেই কারণে তাঁদের কথাবার্তায় নাটকীয়তা এবং তীক্ষ্ণতা দুটোই থাকে। কটাক্ষ করার সুযোগ পেলে তাঁরা তা ছাড়েন না, কারণ এতে তাঁরা নিজেদের উপস্থিতি আরও জোরালো ভাবে প্রকাশ করতে পারেন। তবে সিংহ রাশির মানুষ সাধারণত আত্মবিশ্বাসী হন, হীনম্মন্যতা থেকে কটাক্ষ করেন না। আরও পড়ুন- আজ কেমন যাবে ১২ রাশির ভাগ্য? জানুন বিস্তারিত রাশিফল তুলা তুলা রাশির মানুষকে অনেকেই শান্ত ও ভারসাম্যপূর্ণ বলে মনে করেন, কিন্তু বাস্তবে তাঁদের কটাক্ষের ধার বেশ তীব্র। কোনও কিছু ভুল মনে হলে তাঁরা সেটাকে যুক্তির মোড়কে এমন ভাবে তুলে ধরেন যে, তা সরাসরি ব্যঙ্গ হয়ে দাঁড়ায়। অপর ব্যক্তি কষ্ট পেলেও তুলা রাশির মানুষ অনেক সময় বুঝতেই পারেন না যে তাঁদের কথায় আঘাত লেগেছে। আরও পড়ুন - কানাভাঙা থালায় খাবার খান? নিজেই কিন্তু বিপদ ডেকে আনছেন! বৃশ্চিক বৃশ্চিক রাশির মানুষ কথার জাদুকর। তাঁরা জানেন কী ভাবে ব্যঙ্গকে হাসির মোড়কে পরিবেশন করতে হয়। এই রাশির মানুষ কটাক্ষ করতে ভালবাসেন ঠিকই, কিন্তু এমন ভাবে বলেন যে, যাঁকে নিয়ে বলা হচ্ছে তিনিও অনেক সময় হেসে ফেলেন। তীক্ষ্ণ বুদ্ধি এবং পরিস্থিতি বোঝার ক্ষমতা তাঁদের কটাক্ষকে অন্য মাত্রা দেয়। ধনু ধনু রাশির মানুষ স্বভাবতই প্রাণোচ্ছল এবং মজাদার। বন্ধু মহলে ঠাট্টা-তামাশার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন তাঁরা। কটাক্ষ তাঁদের কাছে নিছকই মজা করার মাধ্যম। কাউকে ছোট করার উদ্দেশ্য তাঁদের থাকে না। বরং সকলকে হাসিখুশি রাখাই ধনু রাশির মানুষের মূল লক্ষ্য। কোথায় থামতে হয়, সেই সীমারেখাটাও তাঁরা ভালোভাবেই বোঝেন। সব মিলিয়ে বলা যায়, কটাক্ষ সব সময় নেতিবাচক নয়। সঠিক সময়ে, সঠিক মাত্রায় বলা হলে তা সম্পর্কের মধ্যে হাসির রসদ যোগ করতে পারে। তবে জ্যোতিষ বলছে, এই ছয় রাশির মানুষদের ক্ষেত্রে কথার ধার একটু বেশি হওয়ায়, তাঁদের ঠাট্টা অনেক সময় কটাক্ষে পরিণত হয়।
Special Electoral Roll Hearing: হিয়ারিংয়ে গিয়ে আপনাকে ঠিক কী করতে হবে, সঙ্গে কী কী রাখবেন?
SIR 2025 Draft List: এই হিয়ারিংয়ে গিয়ে আপনি কী করবেন? আসলে আপনাকে কেন ডাকা হয়েছে, সেই প্রশ্ন আপনাকে করবে এই ইআরও বা এইআরও। অর্থাৎ, আপনার ঠিক কোন তথ্য দেখে সন্দেহ জন্মেছে কমিশনের, সেই বিষয়েই জানতে চাইবে তারা। তারপর দেখতে চাইবে আপনার বৈধ নথিও।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যুবভারতীকাণ্ডের (Yuva Bharati Incident) জেরে ‘নিরপেক্ষ তদন্তের স্বার্থে’ রাজ্যের ক্রীড়ামন্ত্রী পদ থেকে অব্যাহতির ইচ্ছেপ্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস (Aroop Biswas)। মঙ্গলবার দুপুরে তাঁর একটি হাতে লেখা চিঠি প্রকাশ্যে আসে। যেই চিঠিতে একাধিক বানান ভুল নজরে এসেছে। মুখ্যমন্ত্রীকে ‘দিদি’ বলে সম্মোধন করে লেখা চিঠিতে অরূপ নিজের পদের বানানটাই ভুল করে […] The post Aroop Biswas | ‘ক্রীড়ামন্ত্রী’ হলেন ‘ক্রিয়ামন্ত্রী’! পদত্যাগের ইচ্ছেপ্রকাশ করে অরূপের ছোট্ট চিঠিতে একাধিক বানান ভুল appeared first on Uttarbanga Sambad .
অরূপের ইস্তফা গৃহীত, তদন্ত চলাকালীন ক্রীড়াদপ্তরের দায়িত্বে খোদ মুখ্যমন্ত্রী মমতা!
ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অরূপকে।
Darkened Elbows |কনুইয়ে কালচে দাগছোপ রয়েছে? শারীরিক সমস্যার লক্ষণও কিন্তু হতে পারে এটি!
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখে কোনও দাগছোপ দেখা দিলেই আমরা চিন্তায় পড়ে যাই। কিন্তু কনুই বা হাঁটুতে কালচে দাগছোপ দেখা দিলে তা নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না (Darkened Elbows)। কিন্তু এই কালচে দাগছোপ দিতে পারে কোনও শারীরিক সমস্যার ইঙ্গিত। তাই এই ধরনের দাগছোপ ভুলেও অবহেলা করবেন না। ১. কনুই এবং হাঁটুতে কালো দাগছোপের […] The post Darkened Elbows | কনুইয়ে কালচে দাগছোপ রয়েছে? শারীরিক সমস্যার লক্ষণও কিন্তু হতে পারে এটি! appeared first on Uttarbanga Sambad .
মেসি দর্শন নয়, ভারতে পা রেখেই প্রেমানন্দ মহারাজের আশ্রমে বিরুষ্কা, ভাইরাল ভিডিও
চলতি বছর এই নিয়ে তৃতীয়বার প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরুষ্কা।
Cameron Green KKR: কেন ক্যামেরন গ্রিনের জন্য এত টাকা খরচ করল কেকেআর? জেনে নিন আসল কারণ
Cameron Green : ইতিমধ্যে জমে উঠেছে ২০২৬ আইপিএল (IPL 2026 Auction) নিলাম। অনুষ্ঠানের প্রথম সেটে নাম উঠেছিল অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ক্যামেরন গ্রিনের। ২৬ বছর বয়সি এই অজ়ি ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। শেষপর্যন্ত বাজিমাত করল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ২৫ কোটি ২০ লাখ টাকায় তিনি কেকেআর (KKR) ব্রিগেডে যোগ দিলেন। IPL Auction 2026 Live Updates: চেয়েও পেল না KKR, 'ঘর-ওয়াপসি' হল না ভেঙ্কটেশের চলল চরম দড়ি টানাটানি ক্যামেরন গ্রিনকে নিয়ে প্রাথমিকভাবে যথেষ্ট দড়ি টানাটানি চলল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের মধ্যে। এরপর রাজস্থান লড়াই থেকে বেরিয়ে যায়। এন্ট্রি নেয় চেন্নাই সুপার কিংস। কেকেআর এবং সিএসকে-র মধ্যে লড়াই শুরু হল। দেখতে না দেখতেই ১৫ কোটির চৌকাঠ টপকে গেল। ২৫ কোটি ২০ লাখ টাকায় তিনি কলকাতা নাইট রাইডার্সে এলেন। বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। প্রসঙ্গত, আইপিএল নিলাম ইতিহাসে এত বেশি টাকা দিয়ে ইতিপূর্বে কোনও ক্রিকেটারকে কখনও দলে নেওয়া হয়নি। IPL 2026 Auction, Money Purse: কিছুক্ষণের মধ্যে শুরু নিলামের লড়াই, কোন দলের হাতে রয়েছে কত টাকা? কেন এত টাকা খরচ করল কেকেআর? ১৯৯৯ সালে পারথে জন্মগ্রহণ করেন ক্যামেরন গ্রিন। ২৬ বছর বয়সি এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার আপাতত দুর্দান্ত ফর্মে রয়েছেন। ক্যামেরন গ্রিন ডান হাতে ব্যাট করার পাশাপাশি ডান হাতেই মিডিয়াম পেস বোলিংও করেন। সেকারণে রাসেলের পরিবর্ত হিসেবে গ্রিন এই দলের প্রথম একাদশে ফিট হয়ে যাবেন। IPL 2026 Auction News: জীবনে কোনওদিন IPL খেলেননি এই ৫ ক্রিকেটার! রয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররাও এবার ক্যামেরন গ্রিনের আইপিএল ক্রিকেট কেরিয়ার নিয়ে আলোচনা করা যাক। ২০২৩ সালে প্রথমবার আইপিএল টুর্নামেন্ট খেলতে এসেছিলেন ক্যামেরন গ্রিন। তারপর থেকে দলের সাফল্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। আইপিএল টুর্নামেন্টে তাঁর রেকর্ড এককথায় অসাধারণ। এই টুর্নামেন্টে তাঁর ব্যক্তিগত সর্বাধিক স্কোর ১০০ রান। IPL 2026 Auction Live Streaming Info: কোথায়-কখন দেখবেন আইপিএল নিলামের লাইভ স্ট্রিমিং? না জানলে হাত কামড়াবেন গত ২ মরশুম মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নজরকাড়া পারফরম্য়ান্স করেছেন ক্যামেরন গ্রিন। মোট ২৯ ম্য়াচ খেলেছেন তিনি। ৪১.৫৯ ব্যাটিং গড়ে হাঁকিয়েছেন মোট ৭০৭ রান। ডেবিউ মরশুমেই তাঁর ব্যাট থেকে অপরাজিত শতরান বেরিয়ে এসেছিল। এছাড়া রয়েছে জোড়া হাফসেঞ্চুরিও।
Malda |মালদায় বাদ পড়ল ২ লক্ষেরও বেশি ভোটারের নাম! জানাল জেলা প্রশাসন
মালদা: খসড়া ভোটার তালিকা (Voter List) প্রকাশ হতেই মালদা (Malda) জেলা থেকে বাদ পড়ল ২ লক্ষ ১ হাজার ৮৭৩ জনের নাম। সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে ইংরেজবাজার বিধানসভায়। জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইংরেজবাজারে ২৩ হাজার ৯৫৩ জনের নাম বাদ গিয়েছে। পরিসংখ্যানের নিরিখে ইংরেজবাজারের পরেই রয়েছে রতুয়া বিধানসভা। এই বিধানসভা এলাকায় ২০ হাজার ৭৩৮ […] The post Malda | মালদায় বাদ পড়ল ২ লক্ষেরও বেশি ভোটারের নাম! জানাল জেলা প্রশাসন appeared first on Uttarbanga Sambad .
BJP-TMC: ঘাটালে তৃণমূলে ভাঙন, ভোটের আগে কতটা শক্তি বাড়ল বিজেপির?
Ghatal: তবে নিচুতলার এই দলবদলকে বিশেষ পাত্তা দিতে নারাজ ঘাটাল ব্লকের তৃণমূল নেতারা। ঘাটালের ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি বলছেন, বিজেপি আসলে ফিনিস হয়ে গিয়েছে। এখন সাজানো নাটক করছে। অন্যদিকে বিজেপিতে যোগদানকারীরা আবার তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) আদালতে সাময়িক স্বস্তি পেলেন সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ও রাহুল গান্ধি (Rahul Gandhi)। মঙ্গলবার দিল্লির আদালত এই মামলায় ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) (ED)-র চার্জশিট জমা নিতে চায়নি। আদালত জানিয়েছে, তহবিল তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ)-র অধীনে দায়ের করা অভিযোগে ত্রুটি রয়েছে। মঙ্গলবার দিল্লির আদালতের বিশেষ বিচারক বিশাল […] The post National Herald Case | ন্যাশনাল হেরাল্ড মামলায় স্বস্তিতে সোনিয়া-রাহুল! ইডি’র চার্জশিট গ্রাহ্য হল না আদালতে appeared first on Uttarbanga Sambad .
‘যে দেশ নিজের ইতিহাস ভোলে, সে বিলুপ্ত হয়’, বাংলাদেশকে সতর্কবার্তা প্রাক্তন সেনাপ্রধানের
ফোর্ট উইলিয়ামে ৫৪তম বিজয় দিবস পালনের সময় এই কথা শোনা যায় তাঁর মুখে।
বিধ্বংসী ঝড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্ট্যাচু অফ লিবার্টি! ভাইরাল ভয়াল ভিডিও
শহরের পথে আতঙ্কে দৌড়োদৌড়ি মানুষের।
Zaira Wasim |তরুণীর হিজাব টেনে বিতর্কে নীতীশ! ‘ক্ষমা চাওয়া উচিত’, বললেন ‘দঙ্গল’ খ্যাত জায়রা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ধর্মের কারণে বহুদিন আগেই অভিনয় ত্যাগ করেছেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম (Zaira Wasim)। প্রচারের আলোয় খুব একটা থাকেন না। কিন্তু সম্প্রতি এক তরুণী চিকিৎসকের হিজাব ধরে টেনে বিতর্কে জড়িয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। তাঁর এই আচরণে রীতিমতো ক্ষুব্ধ জায়রা। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বিহারের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ […] The post Zaira Wasim | তরুণীর হিজাব টেনে বিতর্কে নীতীশ! ‘ক্ষমা চাওয়া উচিত’, বললেন ‘দঙ্গল’ খ্যাত জায়রা appeared first on Uttarbanga Sambad .
SIR |‘আমাকে পুড়িয়ে দিন’,কমিশনের কাছে আর্জি নিয়ে ‘মৃত’তৃণমূল নেতা হাজির হলেন শ্মশানে
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘আমি তো দিব্যি বেঁচে আছি, কিন্তু কমিশন আমাকে মৃত বানিয়ে দিল!’ মঙ্গলবার খসড়া ভোটার তালিকা (Voter List) প্রকাশ হতেই হতবাক ডানকুনির তৃণমূল কাউন্সিলর সূর্য দে। সময় অপচয় না করে দলবল নিয়ে সটান শ্মশানে পৌঁছলেন কাউন্সিলার। সেখানে গিয়েই তাঁর কাতর আবেদন, ‘কমিশনের আধিকারিকেরা এসে আমাকে যেন চুল্লিতে ঢুকিয়েই দেন।’ কয়েকদিন আগে নির্বাচন […] The post SIR | ‘আমাকে পুড়িয়ে দিন’,কমিশনের কাছে আর্জি নিয়ে ‘মৃত’ তৃণমূল নেতা হাজির হলেন শ্মশানে appeared first on Uttarbanga Sambad .
রাসেলের পরিবর্ত খুঁজে নিল KKR, সর্বকালের রেকর্ড অঙ্কে নাইট শিবিরে গ্রিন
নাইটদের টার্গেট লিস্টে পয়লা নম্বরে ছিল তাঁর নামই।
মমতার কেন্দ্রে কত নাম বাদ, শুভেন্দু গড়ে কত? রইল ১০ হেভিওয়েট কেন্দ্রের খতিয়ান
মঙ্গলবার সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
‘গর্জন যেন লাহোর অবধি শোনা যায়’, বিজয় দিবসে ‘বর্ডার ২’-এর ঝলকে হুঙ্কার সানি দেওলের
সানির 'ঢায় কিলো'র হাতে এবার মেশিন গান। কার্গিল বিজয় দিবসে দেশপ্রেম উসকে প্রকাশ্যে 'বর্ডার ২'-এর টিজার।
Luthra brothers |গোয়া অগ্নিকাণ্ড: ভারতে ফিরিয়ে আনা হল লুথরা ভাইদের, বিমানবন্দরে নামতেই গ্রেপ্তার!
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গোয়ার ‘বার্চ বাই রোমিও লেন’ (Birch by Romeo Lane) নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত লুথরা ভ্রাতৃদ্বয়কে থাইল্যান্ড থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার দিল্লি বিমানবন্দরে নামার পরপরই লুথরা ভাইদের গ্রেপ্তার করে গোয়া পুলিশ। গত ৬ ডিসেম্বর উত্তর গোয়ার আরপোরায় অবস্থিত ওই নাইটক্লাবে আগুন লেগে ২৫ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনার […] The post Luthra brothers | গোয়া অগ্নিকাণ্ড: ভারতে ফিরিয়ে আনা হল লুথরা ভাইদের, বিমানবন্দরে নামতেই গ্রেপ্তার! appeared first on Uttarbanga Sambad .
Luthra brothers |গোয়া অগ্নিকাণ্ড: ভারতের ফিরিয়ে আনা হল লুথরা ভাইদের, বিমানবন্দরে নামতেই গ্রেপ্তার!
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গোয়ার ‘বার্চ বাই রোমিও লেন’ (Birch by Romeo Lane) নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত লুথরা ভ্রাতৃদ্বয়কে থাইল্যান্ড থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার দিল্লি বিমানবন্দরে নামার পরপরই লুথরা ভাইদের গ্রেপ্তার করে গোয়া পুলিশ। গত ৬ ডিসেম্বর উত্তর গোয়ার আরপোরায় অবস্থিত ওই নাইটক্লাবে আগুন লেগে ২৫ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনার […] The post Luthra brothers | গোয়া অগ্নিকাণ্ড: ভারতের ফিরিয়ে আনা হল লুথরা ভাইদের, বিমানবন্দরে নামতেই গ্রেপ্তার! appeared first on Uttarbanga Sambad .
SIR in West Bengal: আপনার জেলা থেকে কত নাম বাদ গেল? দেখে নিন পুরো তালিকা
SIR in Bengal: কলকাতা দক্ষিণে বাদ যাচ্ছে ২ লাখ ১৬ হাজার ২০৭ নাম। শতাংশের হিসাবে ২৩.৮৩। কলকাতা উত্তরে বাদ যাচ্ছে ২৫.৯৩ শতাংশ নাম, সংখ্যায় ৩ লাখ ৯০ হাজার ৫৫৭। হাওড়ায় বাদ গিয়েছে ১০.৮ শতাংশ নাম, সংখ্যায় ৪ লাখ ৪৭ হাজার ২৪০ জন। হুগলিতে বাদ গিয়েছে ৩ লাখ ১৮ হাজার ৮৫৩, শতাংশে ৬.৬৮ শতাংশ।
Exclusive: দুর্ঘটনার কবলে কোয়েল! শুটিং সেটে ভয়ানক বিপত্তি, কী ঘটে?
পুজোর সময় তাঁর অভিনীত ছবি 'স্বার্থপর' বক্স আফিসে সুপার হিট। এরপরই আবার বড়দিনে মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত বহু চর্চিত ও প্রতীক্ষিত ছবি 'মিতিন একটি খুনের সন্ধানে'।প্রথম থেকেই ছবিটি নানা কারণে চর্চায় ছিল। অবশেষে ছবিটি বড়দিনে বড় পর্দায় মুক্তি পাচ্ছে।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : যুবভারতীকাণ্ডে ‘সিট’ গঠন করে তদন্তের পরামর্শ দিল অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বাধীন কমিটি। মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠক করে কমিটি। অসীম জানিয়েছেন, ঘটনায় নজরদারির অভাব ধরা পড়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি বলেছেন, ‘আমি যত দূর জানি, মাঠের ভিতরে জলের বোতল ঢুকতে দেওয়া হয় না। অথচ মাঠে অসংখ্য ভাঙা চেয়ার, জল ও ঠান্ডা পানীয়ের […] The post Yuva Bharati Stadium | যুবভারতীকাণ্ডে ‘সিট’ গঠন করে তদন্তের পরামর্শ অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন কমিটির appeared first on Uttarbanga Sambad .
Arup Biswas: যুবভারতীকাণ্ডে ‘ক্রীড়ামন্ত্রী অরূপের ইস্তফা’
Kunal Ghosh: এই খবর সামনে আসার কয়েক মিনিটের মধ্যেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ নিজের সামাজিক মাধ্য়মে পোস্ট করলেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুণাল লিখলেন, 'অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র গ্রহণ করেছে।'
Arup Biswas: মেসি-কাণ্ডে শেষ পর্যন্ত ইস্তফার ইচ্ছাপ্রকাশ অরূপ বিশ্বাসের, মমতাকে দিলেন চিঠি
Arup Biswas: ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছাপ্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন বলে জানা যাচ্ছে। চিঠিতে মমতাকে দিদি সম্মোধন করে তিনি লিখছেন, যুবভারতীর ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। সেই তদন্ত কমিটি যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সেই তদন্তের স্বার্থেই তিনি তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন।
Jay Shah |মেসিকে বিশ্বকাপ দেখার আমন্ত্রণ জয়ের
নয়াদিল্লি: কলকাতা পারেনি। কিন্তু দেশের বাকি শহরগুলো পেরেছে। হায়দরাবাদ, মুম্বইয়ের পর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ কিংবদন্তি লিওনেল মেসিকে নিয়ে উন্মাদনা হয়েছে। আবেগের বাঁধ ভেঙেছে। কিন্তু কোথাও বিশৃঙ্খলার খবর নেই। রাজধানীতে আজ মেসি দর্শনে হাজির ছিলেন দেশের বহু তারকা। যার মধ্যে অন্যতম ছিলেন ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র চেয়ারম্যান জয় শা। তিনি মেসির সঙ্গে সৌজন্য সাক্ষাতের […] The post Jay Shah | মেসিকে বিশ্বকাপ দেখার আমন্ত্রণ জয়ের appeared first on Uttarbanga Sambad .
Messi visit Kolkata chaos: যুবভারতী কাণ্ডে তদন্তের ঝড়, একের পর এক পুলিশ কর্তার বিরুদ্ধে ব্যবস্থা
Yuva Bharati Stadium incident: যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সফর ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকে শোকজ নোটিস পাঠানো হয়েছে। নবান্ন সূত্রে খবর, ২৪ ঘণ্টার মধ্যে এই শোকজের জবাব দিতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই এই শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে, বিধাননগর পুলিশের ডিসিপি অনীশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির সুপারিশে বলা হয়েছে, চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত সংশ্লিষ্ট ডিসিপিকে সাসপেন্ড রাখা উচিত। এছাড়াও, যুবভারতীর ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগে রাজ্য ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমারকেও শোকজ করা হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা ও ব্যবস্থাপনার একাধিক স্তরে গুরুতর ত্রুটি ধরা পড়েছে তদন্তে। আরও পড়ুন- SIR List: ভোটার লিস্টে নাম নেই? ফর্ম ৬ জমা দিয়ে কীভাবে ফের তালিকায় নাম তুলবেন জানুন উল্লেখ্য, গত শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সফর ঘিরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মাঠে প্রবেশের সঙ্গে সঙ্গেই মেসিকে ঘিরে ধরেন রাজ্য সরকারের মন্ত্রী, পদস্থ আধিকারিক এবং অন্যান্য বিশিষ্টজন। এর জেরে সাধারণ দর্শকরা, যাঁরা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন, ফুটবলের মহাতারকাকে ঠিকমতো দেখতেই পাননি। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মেসির ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তাঁরা প্রায় দশ মিনিটের মধ্যেই মেসিকে স্টেডিয়াম থেকে সরিয়ে নিয়ে যান। আরও পড়ুন- SIR List: ভোটার তালিকা নিয়ে তোলপাড়! আরও একটি লিস্ট প্রকাশ করবে কমিশন, জানেন কী থাকবে তাতে? মেসি চলে যাওয়ার পর ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। স্টেডিয়াম জুড়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ফাইবারের চেয়ার, আসবাবপত্র থেকে শুরু করে পুলিশের বসানো ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়ে জনতা। গোটা ঘটনায় রাজ্য প্রশাসনের গাফিলতি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় সর্বত্র। ঘটনার দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেন। সেই কমিটির প্রাথমিক সুপারিশের ভিত্তিতেই একাধিক পুলিশ আধিকারিক ও রাজ্য ক্রীড়া দপ্তরের শীর্ষ কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্রের খবর, দায়িত্বে গাফিলতির কারণে অবসরপ্রাপ্ত কর্মকর্তা দেবকুমার নন্দনকেও তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আরও পড়ুন- West Bengal news live updates: বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা প্রকাশ, আপনার নাম আছে কিনা যাচাই করুন এখনই এদিকে, যুবভারতীর ঘটনায় গভীর তদন্তের জন্য চারজন আইপিএস অফিসারের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করেছে রাজ্য সরকার।
উত্তরপ্রদেশের পর্যটন শিল্পে উন্নয়ন! তাজ, ভিভান্টা ও সিলেকশনস হোটেলের ব্যাপক সম্প্রসারণে টাটা গ্রুপ
বিশ্বমানের ৩০টি নতুন হোটেল তৈরি করবে টাটা।
Shafali Verma |মাসের সেরা শেফালি
দুবাই: প্রতীকা রাওয়াল চোট পেয়ে ছিটকে যাওয়ায় মহিলাদের ওডিআই বিশ্বকাপে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ পেয়েছিলেন তিনি। তারপর ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮৭ রান করার সঙ্গে বল হাতে জোড়া উইকেট নিয়ে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা প্রশস্ত করেছিলেন শেফালি ভার্মা। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সেদিনের সাফল্যের পুরস্কার পেলেন তিনি। আইসিসি-র নভেম্বর মাসের সেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হলেন তারকা ওপেনার […] The post Shafali Verma | মাসের সেরা শেফালি appeared first on Uttarbanga Sambad .
Cane Craft |বেতশিল্পেই বেঁচে ৫০টি পরিবার
অমিত রায়, শিলিগুড়ি: প্লাস্টিকের আসবাব ও বিভিন্ন সামগ্রীর সঙ্গে পাল্লা দিয়ে কোনওরকমে টিকে রয়েছে বাংলার ঐতিহ্যবাহী বেতশিল্প (Cane Craft)। আর এই বেতশিল্পকে আঁকড়ে বেঁচে থাকার রসদ জোগাড় করছে সমরনগরের প্রায় ৫০টিরও বেশি পরিবার। পেশা ও নেশাকে এক জায়গায় করে কয়েক দশক ধরে চলছে তাঁদের এই শিল্পকর্মের কাজ। বেত দিয়ে তাঁরা তৈরি করছেন চেয়ার, টেবিল, দোলনা, […] The post Cane Craft | বেতশিল্পেই বেঁচে ৫০টি পরিবার appeared first on Uttarbanga Sambad .
বাংলাদেশে পায়ে মাড়ানো হল পাক পতাকা! বাধা দিতেই রণক্ষেত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়
রাতভর পড়ুয়ারা উপাচার্যের গাড়ি অবরোধ করে রাখে বলে অভিযোগ।
শেষ মুহূর্তে মেসির অনুষ্ঠান ছেড়ে দেন মীর? জানুন বিস্তারিত
শহরে মেসির অনুষ্ঠানে সঞ্চালনা করার কথা ছিল মীরের। টলিপাড়ায় চর্চা, তাঁর সঙ্গে কথাবার্তা এগিয়ে গিয়েছিল অনেকটা। তবে মীরের নাকি মনে হয়েছিল, পেশাদারিত্বের অভাব রয়েছে। সেই কারণে নাকি একপ্রকার শেষ মুহূর্তেই অনুষ্ঠানটা করবেন না, এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। মীরের কাছে এই ঘটনার সত্যতা জানার জন্য তাঁকে ফোন করা হয়েছিল। তবে নামী সঞ্চালককে ফোনে পাওয়া যায়নি।
Chandan Sen: আদিবাসী ও মুসলিম ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ? SIR প্রসঙ্গে গুরুতর অভিযোগ চন্দন সেনের
SIR-Chandan Sen: সকাল থেকেই বঙগ্ রাজনীতিতে একটাই চর্চা- SIR... পশ্চিমবঙ্গের বহুল প্রতীক্ষিত ভোটার তালিকা অবশেষে মঙ্গলবার সকালে প্রকাশিত হয়েছে। প্রকাশিত খসড়া তালিকায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কোন কোন নাগরিক নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন এবং কারা তালিকা থেকে বাদ পড়েছেন। এই পর্যায়ে রাজ্যের প্রতিটি নাগরিককে নিজের ভোটার সংক্রান্ত তথ্য যাচাই করার সুযোগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে বিধানসভা কেন্দ্র ও বুথভিত্তিক ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে। যেখানে প্রতিটি এলাকায় কতজন ভোটারের নাম বাদ পড়েছে তার বিস্তারিত বিবরণ রয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এবারের খসড়া ভোটার তালিকা থেকে রাজ্যজুড়ে ৫৮ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। Dev-Messi chaos Kolkata: কলকাতার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত? মেসি কাণ্ডে উদ্বেগ প্রকাশ দেবের এই প্রসঙ্গে, তারকারা আদৌ কী বলছেন? তাঁরা কি এই ঘটনার ভাল কিছু দেখছেন? আদৌ এই ঘটনার প্রভাব পড়বে আসন্ন বিধানসভায়? এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল চন্দন সেনের সঙ্গে। কী বলছেন তিনি? তাঁর কথায়. ৩-৩ বার প্রমাণিত হয়েছে এটা একটা প্যাটার্ন। এবং ৩টে আলাদা রাজ্যে বিজেপি জিতেছে। এবং রাহুল গান্ধীকে ধন্যবাদ যে উনি তথ্য প্রমাণ সহ দেখিয়েছেন যে এই প্যাটার্ন কীভাবে তৈরি হয়। তবে আমার মনে হয় না পশ্চিমবঙ্গের মানুষরা সহজে থামবেন। তাঁরা সহজে এটাকে গ্রহণ করবেন বলে আমার মনে হয় না। বাদ গিয়েছে ৫৮ লাখ লোকের নাম। অনেক সময় দাবি করা হত, ভুয়ো ভোটার বা মৃত ভোটারদের তরফেও ভোট পড়ে যেত। তাহলে এবার কি বিধানসভায় বড় কোনও ফারাক পড়তে চলেছে? চন্দনের কথায়, আমার নিজের ধারণা, পরিষ্কার করে বেছে বেছে আদিবাসী এবং মুসলমান ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে সঙ্গে যেখানে ওদের বিরোধী আছে, সেখানেই বাদ দেওয়া হয়েছে। Ankush Hazra-Messi Kolkata Chaos: 'মানুষের কষ্টার্জিত টাকার সম্মান রাখা হয়নি', মেসি বিতর্কে অঙ্কুশ হাজরা আসন্ন নির্বাচন কি ফেয়ারভাবে হবে এই ঘটনার পর? চন্দন বলেন, নির্বাচন কমিশন নিজেই তো ফেয়ার নয়, তাহলে নির্বাচন ঠিক করে কীভাবে হবে? প্রসঙ্গে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর দপ্তরের ওয়েবসাইটে এই খসড়া তালিকা আপলোড করা হয়েছে। সেখানে ২০২৫ সালের ভোটার তালিকায় যাঁদের নাম ছিল কিন্তু ২০২৬ সালের খসড়া ভোটার তালিকায় যাঁদের নাম আর নেই, সেই সমস্ত ভোটারদের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
Joint Rivers Commission |যৌথ নদী কমিশনে ‘না’, মুখ্যমন্ত্রীর জোর সওয়ালে আমল নেই কেন্দ্রের
শুভজিৎ দত্ত, নাগরাকাটা: ভারত-ভুটান যৌথ নদী কমিশন (Joint Rivers Commission) গঠন নিয়ে কোনও পরিকল্পনা কেন্দ্রের বিবেচনায় নেই। বিষয়টি নিয়ে রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইকের করা প্রশ্নের উত্তরে সোমবার লিখিতভাবে একথা জানিয়ে দিয়েছে জলশক্তিমন্ত্রক। এরপরই যথারীতি শুরু হয়েছে শাসক ও বিরোধী রাজনৈতিক তর্জা। প্রকাশ বলেন, ‘প্রতি বছর ভুটান থেকে আসা নদীর কারণে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা […] The post Joint Rivers Commission | যৌথ নদী কমিশনে ‘না’, মুখ্যমন্ত্রীর জোর সওয়ালে আমল নেই কেন্দ্রের appeared first on Uttarbanga Sambad .
Aroop Biswas |যুবভারতীকাণ্ডের জের! ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফার ইচ্ছাপ্রকাশ অরূপ বিশ্বাসের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যুবভারতীকাণ্ডের (Yuva Bharati Incident) জের। ক্রীড়ামন্ত্রী পদ থেকে অব্যাহতি চাইলেন অরূপ বিশ্বাস (Aroop Biswas)। এমনটাই খবর সূত্রে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি চিঠি পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। কুণাল লিখেছেন, ‘ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফা। নেত্রীকে চিঠি লিখে অব্যাহতি চাইলেন তিনি। সূত্রের খবর, […] The post Aroop Biswas | যুবভারতীকাণ্ডের জের! ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফার ইচ্ছাপ্রকাশ অরূপ বিশ্বাসের appeared first on Uttarbanga Sambad .
যুবভারতী কাণ্ডের জের! ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে ইস্তফাপত্র অরূপের
অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন ক্রীড়ামন্ত্রী।
সম্পর্কে টানাপোড়নের জের! প্রেমিককে কুপিয়ে ছুরি হাতেই ৪ তলা থেকে ‘ঝাঁপ’প্রেমিকের
প্রথম স্বামীর মৃত্যুর পর এই যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন আক্রান্ত তরুণী।
Donald Trump |বিবিসি-র এডিট টেবিলে কারচুপি! ১০০০ কোটি ডলারের মানহানির মামলা ট্রাম্পের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মার্কিন নির্বাচনে ক্যাপিটল হিলকাণ্ড নিয়ে একটি পুরনো তথ্যচিত্রকে কেন্দ্র করে এবার আইনি লড়াই গড়াল চরম সীমায়। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি-র বিরুদ্ধে ১০০০ কোটি ডলারের মানহানির মামলা ঠুকলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের ঘটনার ওপর ভিত্তি করে একটি তথ্যচিত্র তৈরি করেছিল বিবিসি। ট্রাম্পের আইনজীবীদের অভিযোগ, ট্রাম্পের দুটি […] The post Donald Trump | বিবিসি-র এডিট টেবিলে কারচুপি! ১০০০ কোটি ডলারের মানহানির মামলা ট্রাম্পের appeared first on Uttarbanga Sambad .
Yuva Bharati Incident |যুবভারতীকাণ্ডে ডিজি রাজীব কুমারকে শোকজ করল রাজ্য সরকার
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : যুবভারতীকাণ্ডে ডিজি রাজীব কুমারকে শোকজ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা কমিটি। তদন্ত কমিটির সুপারিশ মেনে ডিজিকে শোকজ করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য সরকার তাঁর জবাব চেয়েছে। ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাও শোকজ করা হয়েছে। এদিকে, তদন্ত কমিটির সুপারিশ মেনে রাজ্য সরকার ৪ সদস্যের সিট গঠন করেছে। […] The post Yuva Bharati Incident | যুবভারতীকাণ্ডে ডিজি রাজীব কুমারকে শোকজ করল রাজ্য সরকার appeared first on Uttarbanga Sambad .
জরুরি অবতরণ করতে গিয়ে বিপত্তি! মেক্সিকোয় ভেঙে পড়ল বিমান, মৃত অন্তত ৭
ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
Chalsa |স্মৃতিসৌধ নেই, আক্ষেপ ‘মুক্তিযোদ্ধার’
অভিষেক ঘোষ, মালবাজার: বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরাট অবদান রয়েছে তাঁর। একসময় তাঁর পাঠানো গোপন তথ্য ও ছবির ওপর নির্ভর করেই পাক সেনার বিরুদ্ধে কৌশল ঠিক হত ভারতীয় সেনার। যদিও বর্তমানে বাংলাদেশের অরাজকতা দেখে আফসোস করেন তিনি। বলা হচ্ছে চালসার (Chalsa) বাসিন্দা সোমনাথ চৌধুরীর কথা। ১৬ ডিসেম্বর ঐতিহাসিক ‘বিজয় দিবস’ উপলক্ষ্যে সোমবার মেটেলিতে আয়োজিত এক অনুষ্ঠানে ৮০ […] The post Chalsa | স্মৃতিসৌধ নেই, আক্ষেপ ‘মুক্তিযোদ্ধার’ appeared first on Uttarbanga Sambad .
BREAKING: ডিজি রাজীব কুমারকে শোকজ, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
Messi Kolkata Tour: পুলিশের কাছে ইতিমধ্যেই রিপোর্ট তলব করা হয়েছে কমিটির তরফে। ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। এরপর শোকজ করা হল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের। রাজীব কুমারকেও ২৪ ঘণ্টা মধ্যে জবাব দিতে হবে।
যিশু-সৌরভ প্রযোজিত প্রথম সিনেমায় বড় চমক! কবে মুক্তি?
ছবির পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ।
Natural Dandruff Cure: খুশকি এমন এক সমস্যা, যা দেখতে ছোট হলেও দৈনন্দিন জীবনে ভীষণ বিরক্তিকর হয়ে উঠতে পারে। কাঁধের ওপর সাদা ফ্লেক পড়ে থাকা, মাথার ত্বকে চুলকানি, অস্বস্তি—সব মিলিয়ে আত্মবিশ্বাসেও প্রভাব পড়ে। অনেকেই মনে করেন, খুশকি সারাতে হলে দামী চিকিৎসা বা বিশেষ শ্যাম্পু ব্যবহার করা ছাড়া উপায় নেই। কিন্তু বাস্তবে কিছু সহজ ও প্রাকৃতিক ঘরোয়া পদ্ধতি মেনে চললেই খুশকি অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। খুশকি হওয়ার কারণ জেনে নিন খুশকি হওয়ার পিছনে একাধিক কারণ কাজ করে। কারও ক্ষেত্রে মাথার ত্বকে অতিরিক্ত তেল উৎপাদনের ফলে মৃত ত্বক দ্রুত ঝরে পড়ে। আবার কারও মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হওয়ায় খুশকি দেখা দেয়। ছত্রাকের অতিবৃদ্ধি, বিশেষ করে ম্যালাসেজিয়া নামের এক ধরনের ছত্রাক, খুশকির অন্যতম প্রধান কারণ হিসেবে পরিচিত। এ ছাড়া কিছু চুলের যত্নের পণ্য মাথার ত্বকে জ্বালা সৃষ্টি করতে পারে। নিয়মিত চুল পরিষ্কার না করা, মানসিক চাপ এবং হরমোনের ভারসাম্যহীনতাও খুশকি বাড়িয়ে তুলতে পারে। আরও পড়ুন- গর্বের মুহূর্ত, ৫৪তম বিজয় দিবসে ৭১-এর যুদ্ধবীরদের দেশজুড়ে শ্রদ্ধাঞ্জলি, স্মরণ সেনাবাহিনীর এই সমস্যা মোকাবিলায় ঘরোয়া প্রতিকার অত্যন্ত কার্যকর। আপেল সাইডার ভিনেগার মাথার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং মৃত ত্বক ঝরিয়ে দেয়। নিয়মিত ব্যবহারে খুশকি কমে। মেহেন্দি শুধু চুলের যত্নই নেয় না, মাথার ত্বক পরিষ্কার রাখতেও সাহায্য করে। নারকেল তেল ও লেবুর রস একসঙ্গে ব্যবহার করলে মাথার ত্বক আর্দ্র থাকে এবং ছত্রাকের বৃদ্ধি কমে। আরও পড়ুন- উদ্বেগে ভুগছেন? কমাতে সবচেয়ে কাজের সহজ উপায় এগুলোই মেথি বীজের পেস্ট মাথার ত্বকের প্রদাহ কমাতে সহায়ক। দইয়ের প্রাকৃতিক ল্যাকটিক অ্যাসিড মৃত ত্বক পরিষ্কার করে এবং স্ক্যাল্পকে পুষ্ট করে। চা গাছের তেল ছত্রাকবিরোধী গুণের জন্য খুশকির ক্ষেত্রে অত্যন্ত উপকারী। নিমের রস বা নিমপাতা মাথার ত্বকের সংক্রমণ কমাতে সাহায্য করে। কমলার খোসায় থাকা সাইট্রিক অ্যাসিড স্ক্যাল্প পরিষ্কার রাখতে কার্যকর। আরও পড়ুন- রোদে বেশি সময় কাটালে কি সত্যিই আয়ু বাড়ে, কী বলছে বিজ্ঞান? ডিমের কুসুম চুল ও মাথার ত্বকে পুষ্টি জোগায়। গ্রিন টি স্ক্যাল্পকে সতেজ রাখে এবং জীবাণুর বৃদ্ধি কমায়। তুলসী পাতা প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে কাজ করে। অলিভ অয়েল শুষ্ক স্ক্যাল্পে আর্দ্রতা ফিরিয়ে আনে। কিছু ক্ষেত্রে পাতলা করা মাউথওয়াশও ছত্রাক নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। কলা ও আপেল সাইডার ভিনেগারের মিশ্রণ মাথার ত্বককে নরম করে। রসুনের প্রাকৃতিক ছত্রাকনাশক গুণ খুশকি কমাতে সাহায্য করে। আরও পড়ুন- এই শীতে অবশ্যই খেতে হবে যে সব ঐতিহ্যবাহী খাবার, উষ্ণ রাখবে শরীর ও মন তবে খুশকি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে হলে শুধু ঘরোয়া প্রতিকার নয়, জীবনযাপনের দিকেও নজর দেওয়া প্রয়োজন। মানসিক চাপ কমানো, পুষ্টিকর খাবার খাওয়া, নিয়মিত স্ক্যাল্প পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। অতিরিক্ত চুলের প্রসাধনী ব্যবহার এড়িয়ে চললে খুশকি নিয়ন্ত্রণ সহজ হয়। প্রয়োজনে সীমিত সময় সূর্যালোকে থাকাও উপকারী হতে পারে। যদি ঘরোয়া উপায় এবং সাধারণ চিকিৎসাতেও খুশকি না কমে, তবে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। অনেক ক্ষেত্রে সঠিক নির্দেশনায় খুশকি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত যত্ন। একদিনে ফল না পেলেও ধৈর্য ধরে প্রাকৃতিক উপায় মেনে চললে মাথার ত্বক সুস্থ রাখা সম্ভব।
SIR |৪৫ হাজার নাম বাদ! কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার খসড়া ভোটার তালিকা (Voter List) প্রকাশ হতেই তড়িঘড়ি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন দুপুরে কালীঘাটে নিজের বাসভবনে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। কোন কারণে বৈঠক? তা জানার অপেক্ষায় রাজনীতির কারবারিরা। বিশেষ নিবিড় পরিমার্জন প্রক্রিয়া শেষ হওয়ার পর কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী ভবানীপুর অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের […] The post SIR | ৪৫ হাজার নাম বাদ! কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো appeared first on Uttarbanga Sambad .
‘গান্ধীর অপমান’, ‘রামজি’বিলের বিরুদ্ধে সংসদে সরব তৃণমূল, সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি
কী রয়েছে এই বিলে?
SIR in Bengal: ‘বাংলাদেশি’ হয়েও খসড়া ভোটার তালিকায় লাভলি খাতুনের নাম, BLO বললেন…
Malda: কমিশন বলছে, খসড়া ভোটার তালিকায় নাম না থাকলেও নথি দেখিয়ে নাম তোলার আবেদন করা যাবে। তেমনই খসড়া ভোটার তালিকায় নাম থাকা মানেই চূড়ান্ত তালিকায় নাম থাকবে, এমনও নয়। ফর্মে অসঙ্গতি লক্ষ্য করলেই হিয়ারিংয়ে ডাকা হতে পারে সংশ্লিষ্ট ব্য়ক্তিকে। সেক্ষেত্রে হিয়ারিংয়ে সব নথি খতিয়ে দেখা হবে। আর নথি ঠিক না থাকলে চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে না।
পাকিস্তানের ক্রিকেটরের সঙ্গে রেখার বিয়ে ফাইনাল, কোষ্ঠী মিলিয়ে ফেলেন নায়িকার মা
আশির দশকে রেখা ও ইমরান খানের ঘনিষ্ঠতা ঘিরে গ্ল্যামার ও ক্রিকেট দুনিয়ায় জোর চর্চা শুরু হয়। একাধিকবার তাঁদের একসঙ্গে দেখা যায়, এমনকি মুম্বইয়ের সমুদ্রসৈকতে সময় কাটানো এবং শুটিং সেটে ইমরানের উপস্থিতির কথাও উঠে আসতে দেখা যায় তৎকালিন প্রতিবেদনে।
Abhigyan Kundu: ২০২৬ আইপিএল নিলামের ঠিক আগে ভারতের ১৭ বছর বয়সি এক ব্যাটার ধামাকাদার পারফরম্য়ান্সের দৌলতে সকলের হৃদয় জয় করলেন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে (U19 Asia Cup 2025) ভারত এবং মালয়েশিয়ার মধ্যে আপাতত লড়াই চলছে। এই ম্য়াচে অভিজ্ঞান কুণ্ডু একের পর এক বিশাল ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দিলেন, বড় ম্য়াচের জন্য তিনি একেবারে প্রস্তুত। ২০২৬ আইপিএল নিলামের আগে এই ইনিংস অভিজ্ঞানকে (Abhigyan Kundu Double Century) যে যথেষ্ট মাইলেজ দেবে, তা বলা যেতেই পারে। বেশ কয়েকটি দলের নজর তাঁর উপরে থাকতে পারে। হতে পারে কোটি-কোটি টাকার বৃষ্টিও। ব্যাট হাতে ধামাকা করলেন অভিজ্ঞান কুণ্ডু মালয়েশিয়ার বিরুদ্ধে অভিজ্ঞান কুণ্ডু যথেষ্ট কঠিন পরিস্থিতিতে ব্য়াট করতে নেমেছিলেন। কিন্তু, উইকেটে একবার সেট হওয়ার পর বড় বড় শট হাঁকাতে শুরু করেন। এই ম্য়াচে তিনি বেদান্ত ত্রিবেদীপ সঙ্গে জুটি বাঁধেন। ৮০ বলে ১২৭-এর স্ট্রাইক রেটে তিনি দুর্ধর্ষ শতরান হাঁকালেন। এই ইনিংসে তিনি ১১ চার এবং একটি ছক্কা হাঁকিয়েছিলেন। তবে এখানে থেমে যাননি অভিজ্ঞান। সেঞ্চুরির পর তাঁর ব্য়াটিং তাণ্ডব যেন আরও বেড়ে যায়। শেষপর্যন্ত ১২১ বলে নিজের দ্বিশতরান পূরণ করলেন।
আলিয়াকেই প্রথম ছেলের মুখ দেখালেন ভিকি, ক্যাটরিনার সন্তানকে দেখে কেন হতবাক রণবীরপত্নী?
স্বামী রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকার সন্তানকে দেখে কী করলেন আলিয়া ভাট?
বাংলাদেশে মোড়কের আড়ালে মাৎস্যন্যায়?
আরেকটা ১৬ ডিসেম্বরে ঠিক কেমন বাংলাদেশের পরিস্থিতি?
বাদাম ভেবে বিষ ফল খাওয়ায় বিপত্তি! মন্দিরবাজারে অসুস্থ ১১ শিশু
কী জানাচ্ছে হাসপাতাল?
যুবভারতী কাণ্ডে রাজীব কুমার-সহ ৩ আধিকারিককে শোকজ, সাসপেন্ড ডিসি, সিট গঠন রাজ্যের
সাসপেন্ড করা হয়েছে ডিসি অনীশ সরকারকে।
IPL 2026 Auction Live: কোন দলের হাতে কত পার্স? টাকা উড়বে কোন তারকাদের জন্য
সংযুক্ত আরব আমিরশাহীতে এবারের নিলামে স্লট আছে ৭৭টি।
Nitish Kumar |তরুণী চিকিৎসকের হিজাব ধরে টান নীতীশের! বিহারের মুখ্যমন্ত্রীর কাণ্ডে উঠল সমালোচনার ঝড়
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অনুষ্ঠান চলাকালীন এক তরুণী চিকিৎসকের হিজাব (Hijab) ধরে টেনে বিতর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী বিহারের মুখ্যমন্ত্রী (Bihar CM) নীতীশ কুমার (Nitish Kumar)। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উঠেছে সমালোচনার ঝড় (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)। এই ঘটনার পর নীতীশকে তীব্র কটাক্ষ করেছে বিরোধী দলগুলিও। সোমবার পাটনায় একটি সরকারি অনুষ্ঠানে […] The post Nitish Kumar | তরুণী চিকিৎসকের হিজাব ধরে টান নীতীশের! বিহারের মুখ্যমন্ত্রীর কাণ্ডে উঠল সমালোচনার ঝড় appeared first on Uttarbanga Sambad .
সাক্ষী ভোলা ঘোষকে ‘খুনের ছক’, শাহজাহানের ভগ্নিপতির বাড়িতেই হামলার নীল নকশা!
শেখ শাহজাহানের মামলার সাক্ষীকে খুনের চেষ্টার অভিযোগে তোলপাড় রাজ্য।
মমতার ভোটকেন্দ্রেই বাদ শতাধিক ভোটার! কারণ খুঁজতে কালীঘাটে বৈঠক ডাকলেন দলনেত্রী
সূত্রের খবর, ভবানীপুর কেন্দ্রে প্রায় ৪৫ হাজার ভোটারের নাম বাদ পড়েছে।
‘স্মার্ট এআই হাব’হবে উত্তরপ্রদেশ! টাটা গোষ্ঠী-যোগী সরকারের গাঁটছড়ায় রাজ্যে বিশেষ উদ্যোগ
টাটা সন্স-এর চেয়ারম্যানের সঙ্গে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর।
SIR: নাম নেই! তাহলে খোঁজ করুন এই তালিকায়, পেলেও পেয়ে যেতে পারেন!
SIR In WB: ডানকুনি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে। তিনি দীর্ঘদিন ধরেই ওই এলাকার বাসিন্দা। সূর্য চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের বাসিন্দা। তাঁর ক্রমিক নম্বর ৪০, বুথ নম্বর ২২৬। তিনি তাঁর নাম খুঁজে পেয়েছেন মৃত ভোটারের তালিকায়। আর প্রতিবাদ জানাতে নিজেই চলে যান শ্মশানে।
গুরুতর বিপদ বুমরাহর বাড়িতে, তড়িঘড়ি মুম্বই ফিরলেন তারকা পেসার, অনিশ্চিত বাকি দু’টি ম্যাচে!
কী সমস্যা বুমরাহর বাড়িতে?
Special Electoral Roll Hearings: খসড়া তালিকায় নাম নেই, আপনাকে কীভাবে ডেকে পাঠাবে ইলেকশন কমিশন?
SIR 2025 Draft List: খসড়া তালিকায় নাম আসেনি আপনার। নাম না আসার তালিকায় নিজের নাম খুঁজে পেয়েছেন আপনি। তাহলে কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে কমিশন? আপনি হয়তও ভাবছেন আপনার মোবাইল নম্বরে মেসেজ করে বা মেল আইডিতে মেল করে আপনাকে ডাকবে কমিশন।
SIR List: ভোটার লিস্টে নাম নেই? ফর্ম ৬ জমা দিয়ে কীভাবে ফের তালিকায় নাম তুলবেন জানুন
Form 6 voter application: নির্বাচন কমিশন ভারত (ECI) মঙ্গলবার পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, ভোটাররা এখন নিজেদের নাম খসড়া তালিকায় আছে কি না তা কমিশনের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশন ECINET-এর মাধ্যমে যাচাই করতে পারবেন। যারা প্রযুক্তিতে অভ্যস্ত নন, তারা বুথ লেভেল অফিসার (BLO)-দের মাধ্যমে নিজেদের নাম যাচাই করতে পারবেন। BLOরা খসড়া তালিকার অ্যাক্সেস রাখবেন এবং দিনের সময় তাদের বুথে বসবেন যাতে ভোটাররা এসে যাচাই করতে পারেন। আরও পড়ুন- West Bengal news live updates: বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা প্রকাশ, আপনার নাম আছে কিনা যাচাই করুন এখনই খসড়া তালিকায় নাম যাচাই করার উপায় ভোটাররা https://electoralsearch.eci.gov.in/ এবং https://ceowestbengal.wb.gov.in/asd_sir ওয়েবসাইটে নিজেদের নাম খুঁজে দেখতে পারবেন। এছাড়াও, কমিশনের মোবাইল অ্যাপ্লিকেশন ECINET ব্যবহার করে নাম অনুসন্ধান করা সম্ভব। আরও পড়ুন- SIR List: ভোটার তালিকা নিয়ে তোলপাড়! আরও একটি লিস্ট প্রকাশ করবে কমিশন, জানেন কী থাকবে তাতে? বাদ পড়া নামও প্রকাশিত খসড়া তালিকার পাশাপাশি নির্বাচন কমিশন এমন ভোটারদের নামের তালিকাও প্রকাশ করেছে, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। ECI সূত্রে জানা গেছে, মোট ৫৮,০৮,২৩২ এনুমারেশন ফর্ম BLO অ্যাপ্লিকেশনে আপলোড হয়নি। এর মধ্যে... আরও পড়ুন- SIR voter list: ভোটার লিস্টে ভূমিকম্প! মৃত, স্থানান্তরিত ও ভুয়ো মিলিয়ে বাদ লক্ষ লক্ষ নাম, জানুন কেন বাদ আপনি মৃত ভোটার: ২৪,১৮,৬৯৯ খুঁজে পাওয়া যায়নি এমন ভোটার: ১২,০১,৪৬২ স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার: ১৯,৯৩,০৮৭ একাধিক স্থানে নাম নথিভুক্ত ভোটার: ১,৩৭,৪৭৫ অন্যান্য ক্যাটেগরি: ৫৭,৫০৯ শুনানিতে কাদের ডাকা হবে? পশ্চিমবঙ্গের ২০২৫ সালের ভোটার তালিকায় মোট ৭.৬৬ কোটি ভোটার রয়েছে। এর মধ্যে প্রায় ৫৮ লক্ষ ফর্ম সংগ্রহ করা যায়নি, এবং প্রায় ৩০ লক্ষ ভোটারের কোনও ম্যাপিং নেই। বাকি ভোটারদের মধ্যে ২.৯৩ কোটি ভোটারের ‘সেলফ ম্যাপিং’ রয়েছে এবং ৩.৮৪ কোটি ভোটারের ‘প্রজেনি ম্যাপিং’ রয়েছে। প্রজেনি ম্যাপিং-এর আওতায় পড়া ভোটাররা ২০০২ সালের SIR ভোটার তালিকায় না থাকলেও, পিতামাতা বা অন্যান্য রক্ত সম্পর্কযুক্ত আত্মীয়ের মাধ্যমে যুক্ত। আরও পড়ুন- SIR List: ভোটার তালিকায় নাম কাটা পড়েছে? যেতে হবে শুনানিতে, সঙ্গে কী কী নথি লাগবে জানুন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তা (CEO) জানিয়েছেন, খসড়া ভোটার তালিকায় বিশেষভাবে কেউ শুনানির জন্য চিহ্নিত করা হবে না। একটি ECI কর্মকর্তা বলেন, “যাদের তথ্য এনুমারেশন ফর্মে সন্দেহজনক বা শুনানির যোগ্য, তাদের নাম খসড়া তালিকায় আলাদা চিহ্নিত করা হবে না। কমিশন নিজে তাদের বাড়িতে নোটিশ পাঠাবে, যেখানে শুনানির তারিখ, সময় এবং স্থান উল্লেখ থাকবে।” শুনানির স্থান নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি নির্বাচনী এলাকায় ব্লক উন্নয়ন অফিস (BDO) এবং উপ-জেলা অফিস (SDO) শুনানির কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। প্রতিটি কেন্দ্রে একজন ERO এবং ১০ জন সহকারী AERO নিয়োজিত থাকবেন। আরও পড়ুন- SIR in Bengal: ভোটার তালিকা প্রকাশ! আপনার নাম আছে তো? কোন ওয়েবসাইটে বা অ্যাপে কীভাবে জানবেন? জানুন ঝটপট একজন সিনিয়র কর্মকর্তা জানান, প্রাথমিক শুনানি BDO ও SDO অফিসে অনুষ্ঠিত হবে। শুনানির সংখ্যা বাড়লে, প্রয়োজনে পাশের সরকারি অফিসও ব্যবহার করা হবে। কমিশনের সময়সূচি অনুযায়ী, শুনানি চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত, এবং চূড়ান্ত ভোটার তালিকা ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। প্রাথমিক পরিকল্পনা ছিল দিনে ৫০টি শুনানি করা, তবে প্রচুর সংখ্যক শুনানির কারণে এখন দিনে কমপক্ষে ১০০টি শুনানি হবে। আরও পড়ুন- SIR List: চুপিসারে বাদ গেল নাম? এক ক্লিকেই দেখুন ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন কি না নাম বাদ পড়লে কী করবেন? যদি কারও নাম খসড়া ভোটার তালিকায় না থাকে, তবে তাকে বুথ থেকে ফর্ম নং ৬ সংগ্রহ করতে হবে। BLO-এর মাধ্যমে ফর্ম নং ৬ এবং আনেক্সার ফর্ম নং ৪ পূরণ করতে হবে। সঙ্গে জন্ম সনদ, ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে। ১৬ ডিসেম্বর থেকে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নাম বাদ, সংশোধন ও অন্তর্ভুক্তির প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে। ভোটাররা এখন প্রয়োজনীয় আবেদন জমা দিতে পারবেন।
SIR |খসড়া তালিকায় কীভাবে নাম দেখবেন? রইল বিশদে
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সকালে প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা। ভোটার তালিকা নাম রয়েছে কিনা কীভাবে দেখবেন? অনলাইন এবং অফলাইন দুইভাবেই দেখা যাবে। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট WB CEO Website- এ গিয়ে আপনার নাম ও ভোটার কার্ডের নম্বর দিলেই আপনি দেখতে পাবেন এই তালিকা। যারা অনলাইনে দেখতে চান, তাঁরা যেতে পারেন, ১) নির্বাচন […] The post SIR | খসড়া তালিকায় কীভাবে নাম দেখবেন? রইল বিশদে appeared first on Uttarbanga Sambad .
Priyanka Gandhi on G Ram G Bill: কেন্দ্রের নতুন বিল নিয়ে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী। কংগ্রেস জমানায় তৈরি ১০০ দিনের কাজ বা মনরেগা প্রকল্পকে মোদী সরকার 'মুছে দিতে চাইছে' বলেই অভিযোগ করলেন তিনি। সাংসদের দাবি, মনরেগা প্রকল্পকে 'দুর্বল' করে দিতেই নতুন বিল নিয়ে আসছে কেন্দ্র। পাশাপাশি, মোদী সরকারের বিরুদ্ধে 'নাম নিয়ে রাজনীতি' করার অভিযোগ তোলেন তিনি।
ইমরানের পর জেলের পথে আরেক বিশ্বজয়ী অধিনায়ক! গ্রেপ্তারির মুখে রণতুঙ্গা
তাঁর বিরুদ্ধে ৪৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ।
Mamata on SIR: ভবানীপুরে ৪৫ হাজার নাম বাদ পড়তেই কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা
West Bengal SIR: মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। তবে সেই খসড়া তালিকার সঙ্গে প্রকাশিত হয়েছে নাম বাদের তালিকা। ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়ছে গোটা বাংলায়। এবার শুনানি হবে।
পৌষমেলার স্টল বুকিংয়ের প্রথম দিনেই বিপুল সাড়া, ওয়েবসাইট বিভ্রাটে অসন্তোষ একাংশের
প্রথম পর্যায়ে অনলাইন বুকিং প্রক্রিয়া আগামী ১৭ ডিসেম্বর সকাল ১১টা ২৯ মিনিট পর্যন্ত চালু থাকবে।
Raj-Subhashree: বিতর্কের রেশ ভুলে ক্রিকেট মাঠে রাজ, শুভশ্রী ছাড়াও আর কে কে এলেন?
Shubhahsree Cheers Up Raj: শেষ কিছুদিন ধরেই রাজ এবং শুভশ্রী আলোানচয়। তাঁর কারণ মেসি ম্যাসাকারে যেভাবে না চাইতেও শুভশ্রীর নাম জড়িয়েছে, তাতে রেগে আগুন দুজনেই। শুভশ্রীকে যে ভাষায় কটাক্ষ করা হয়েছে, তাতে রাজ রেগেমেগে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন। এদিকে, গতকাল লহ গৌরাঙ্গের নাম রে - সিনেমার প্রোমোশন সারার পর, শুভশ্রী রাতে একটি ভিডিও বানান। যেখানে তাঁকে বলতে শোনা যায়, মেসি মাঠে ঢোকার পর যে বিশৃঙ্খলা এবং উত্তেজনা সৃষ্টি হয়েছিল, সেই ডিসাস্টার আমি নিজের চোখে মাঠে বসে দেখেছি। আমি মাঠে বসে থাকাকালীন মেসিকে দেখতে পাচ্ছিলাম না, সেখানে আপনারা যে বুঝতে পারবেন না, আপনারা যে গ্যালারি থেকে মেসিকে স্পষ্ট দেখতে পাবেন না এ কথা খুব স্বাভাবিক। যদিও আমি সেখান থেকে আমি বেরিয়ে আসি। আমার শুটিং এর প্রতিশ্রুতি ছিল। পরে জানতে পারি, সেই ঘটনা বিভৎস আকার নিয়েছে। কোথাও কি আমায় দেখা গিয়েছে মাঠের ভেতরে? বলতে পারবেন, তিনি মাঠে থাকাকালীন আমি তাঁর সঙ্গে গিয়ে সেলফি তুলেছি? আপনাদের ভিউ আমি নষ্ট করেছি। আমার কী দোষ? Ankush Hazra-Messi Kolkata Chaos: 'মানুষের কষ্টার্জিত টাকার সম্মান রাখা হয়নি', মেসি বিতর্কে অঙ্কুশ হাজরা এখানেই শেষ না। তিনি আরও জানান তাঁকে যত পারবেন মানুষ গালাগাল করুণ, কিন্তু তাঁর সন্তানদের কী দোষ? ইউভান-ইয়ালিনিকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। অভিনেত্রী বলেন, 'মা হিসেবে এটা আমি মেনে নেব না।' যদিও, এসবের পর, বেশ খোশমেজাজে দেখা গিয়েছে তাঁদের। কারণ, গতকাল ইউপিএল- রাজকে চিয়ার করতে গিয়েছিলেন শুভশ্রী। শুধু তাই নয়, রাজ গতকাল ক্রিকেটে অংশ নেন। শীতের শুরুতেই যে ক্রিকেট ম্যাচ হল, সেখানে শুভশ্রীকে দেখা গেল স্পোর্টিং মোডে। পরনে গোলাপি রঙের পোশাক, এদিকে হলুদ রঙের জার্সিতে দেখা গেল রাজকে। তিনি ছাড়াও মাঠে ছিলেন যীশু সেনগুপ্ত, বনি সেনগুপ্ত আরও অনেকেই। সৌরভ-দর্শনা ছিলেন সেই দলে। তবে, নজর কেড়েছেন আরেক ব্যক্তিও। তিনি কোয়েল মল্লিক। সকলের সঙ্গেই তিনি সাক্ষাৎ করেন। যীশুর সঙ্গে বন্ধুত্বপূর্ণ খুনসুটি করতেও দেখা যায় তাঁকে। দুজনের ছবি-ই রিলিজ করছে আসন্ন বড়দিন উপলক্ষে। কারণ, মিতিন মাসি এবং লহ গৌরাঙ্গের নাম রে আসছে খুব শীঘ্রই। সে কারণেই দুই তারকার খুনসুটি চোখে পড়ার মত।
Central Govt |উচ্চশিক্ষায় নতুন নিয়ম কার্যকর করতে সংসদে বিল পেশ মোদি সরকারের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উচ্চশিক্ষায় নতুন নিয়ম কার্যকর করতে সংসদে (parliament) একটি বিল পেশ (Present the bill) করেছে কেন্দ্র সরকার (Central Govt)। আর এনিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিরোধীরা। তাঁদের বক্তব্য, এবার উচ্চশিক্ষাতেও হস্তক্ষেপ করতে করতে চলেছে মোদি সরকার। বিলে বলা হয়েছে, কেন্দ্রের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে তৈরি হবে বিকশিত ভারত শিক্ষা অধিসংস্থান নামে নতুন […] The post Central Govt | উচ্চশিক্ষায় নতুন নিয়ম কার্যকর করতে সংসদে বিল পেশ মোদি সরকারের appeared first on Uttarbanga Sambad .
‘ছোট্ট’ত্রুটির খেসারত ৫৫ লক্ষ! ‘ভুলে ভরা’মল্লিকার হাতেই ফের নিলাম পরিচালনার ভার
প্রথম মহিলা হিসাবে আইপিএল নিলাম পরিচালনার নজির রয়েছে মল্লিকার।
‘আমাকে পুড়িয়ে দিন’, খসড়া তালিকায় ‘মৃত’দেখেই শ্মশানে ছুটলেন তৃণমূল কাউন্সিলর!
শ্মশানে বসে অভিনব প্রতিবাদ তৃণমূল নেতার।
SIR List: ভোটার তালিকা নিয়ে তোলপাড়! আরও একটি লিস্ট প্রকাশ করবে কমিশন, জানেন কী থাকবে তাতে?
Voter mapping WB: মঙ্গলবার সকালেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যেই জানা যাচ্ছে, খুব শিগগিরই আরও একটি আলাদা খসড়া তালিকা প্রকাশ করা হবে, যেখানে শুনানির জন্য যাঁদের ডাকা হবে তাঁদের নাম অন্তর্ভুক্ত থাকবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, মঙ্গলবার যে খসড়া তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, সেখানেই নতুন এই অতিরিক্ত তালিকাটিও আপলোড করা হবে। এই তালিকাকে ভিত্তি করেই বুথ লেভেল অফিসাররা (BLO) বুথে বুথে বসে পরবর্তী ধাপের কাজ শুরু করবেন। মূলত কোন কোন ভোটারকে শুনানিতে ডাকা হবে, সেই প্রক্রিয়াই এবার শুরু হচ্ছে। আরও পড়ুন- West Bengal news live updates: বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা প্রকাশ, আপনার নাম আছে কিনা যাচাই করুন এখনই কমিশন সূত্রে জানা গিয়েছে, পুরো প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন করা হবে। প্রথম ধাপে করা হবে ‘প্রোজিনি ম্যাপিং’। এই পর্যায়ে আত্মীয়স্বজন বা বাবার নামের সঙ্গে মিল খুঁজে ভোটারদের তথ্য যাচাই করা হবে। আরও পড়ুন- SIR voter list: ভোটার লিস্টে ভূমিকম্প! মৃত, স্থানান্তরিত ও ভুয়ো মিলিয়ে বাদ লক্ষ লক্ষ নাম, জানুন কেন বাদ আপনি দ্বিতীয় ধাপে ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নাম ছিল, তাঁদের ক্ষেত্রে ‘সেলফ ম্যাপিং’ করা হবে।তৃতীয় ধাপে, ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের সঙ্গে আত্মীয়দের কোনও যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি, তাঁদের ‘নো ম্যাপিং’ ক্যাটেগরিতে রাখা হবে। নির্বাচন কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, ‘নো ম্যাপিং’-এর আওতায় পড়া ভোটারদেরই মূলত শুনানিতে ডাকা হবে। এই শ্রেণির মধ্যে রয়েছেন সেই সব নাগরিক, যাঁরা নিবিড় পরিমার্জন বা ফিল্ড ইনভেস্টিগেশন রিপোর্ট (FIR) চলাকালীন প্রয়োজনীয় নথি জমা দিতে পারেননি, অথচ বর্তমানে ভোটার তালিকায় তাঁদের নাম রয়েছে। আরও পড়ুন- SIR List: ভোটার তালিকায় নাম কাটা পড়েছে? যেতে হবে শুনানিতে, সঙ্গে কী কী নথি লাগবে জানুন শুনানির সময় সংশ্লিষ্ট ভোটারদের জন্মের শংসাপত্র, স্কুলের শংসাপত্র, মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অথবা পাসপোর্টের মতো বৈধ পরিচয়পত্র সঙ্গে নিয়ে নির্ধারিত দিনে ও নির্দিষ্ট স্থানে হাজির হতে হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, নথি যাচাইয়ের পর যোগ্য ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। আরও পড়ুন- SIR List: চুপিসারে বাদ গেল নাম? এক ক্লিকেই দেখুন ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন কি না

22 C